সোমালিয়া ওয়েব নিউজ: ভারতীয় কিষান সংঘের উদ্যোগে আজ হুগলি জেলার গোঘাটের পাতুলসাড়া গ্রামে অত্যন্ত ভক্তি ও উৎসাহের সঙ্গে পালিত হলো পবিত্র গোপাষ্টমী উৎসব। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে এলাকার প্রবীণ নাগরিক থেকে শুরু করে গৃহবধূ এবং কচিকাঁচারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিশেষ করে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে এই ঐতিহ্যবাহী উৎসবকে ঘিরে ছিল চোখে পড়ার মতো উৎসাহ ও উদ্দীপনা।উৎসবের প্রথা অনুযায়ী, এদিন সকালে প্রথমেই গোমাতাকে পরম যত্নে স্নান করিয়ে সুন্দরভাবে সাজানো হয়। এরপর গলায় ফুলের মালা পরিয়ে এবং পায়ে জল ঢেলে প্রথাগতভাবে বরণ করা হয়। বরণ শেষে গোমাতাকে পবিত্র দূর্বা ঘাস খেতে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে ‘গো-স্তোত্রম’ ও ‘গৌ-কথা’ পাঠের মাধ্যমে গোমাতার মাহাত্ম্য তুলে ধরা হয়। ভীষ্ম পিতামহ ও যুধিষ্ঠিরের সংবাদে বর্ণিত পুরাণকথা স্মরণ করে জানানো হয় যে, গোমাতার গোবর ও মূত্রে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন এবং তা পরম পবিত্র ও শুভ। শাস্ত্রীয় এই বিশ্বাস ও গো-সেবার গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই বিশেষ আয়োজন। গোপাষ্টমী পালনের পদ্ধতি এবং এর মূল উদ্দেশ্য সম্পর্কে ভারতীয় কিষান সংঘের হুগলি জেলার সভাপতি শম্ভুনাথ হাজরা জানান, “আমাদের কৃষি ও গ্রামীণ সংস্কৃতির সঙ্গে গোমাতা ওতপ্রোতভাবে জড়িত। শাস্ত্রে গোমাতাকে ‘বিশ্বস্য মাতরঃ’ অর্থাৎ বিশ্বের মাতা এবং সকল সুখ প্রদানকারী হিসেবে গণ্য করা হয়েছে। আজকের দিনে কেবল প্রথা পালন নয়, বরং বর্তমান প্রজন্মের মধ্যে গো-রক্ষা ও গো-সেবার মানসিকতা গড়ে তোলা এবং গোমাতার প্রতি শ্রদ্ধা জাগিয়ে তোলাই আমাদের প্রধান উদ্দেশ্য।” এলাকার প্রবীণ ও নবীনদের সম্মিলিত উপস্থিতিতে গোপাষ্টমীর এই অনুষ্ঠান এক মিলনমেলায় পরিণত হয়।

![]()

More Stories
হিমঘর মজুত আলুর দাম বাড়লেও স্বস্তি নেই চাষি ও ব্যবসায়ীদের! বীজ আলুর বাজারেও মন্দা, রাস্তায় দাঁড়িয়ে একের পর এক গাড়ি
একসময় দিনে ৫৬-৫৭টি বাসের ট্রিপ, আজ কার্যত বাসশূন্য তিরোল! টোটোর দাপট নাকি বাস মালিকদের অনিয়ম, ভোগান্তিতে সাধারণ মানুষ
লুপ্তপ্রায় বাংলার আকাশপ্রদীপ বা স্বর্গবাতি! পূর্বপুরুষের স্মৃতিতে আজও বাঁশের ডগায় জ্বলে ঐতিহ্যের আলো