সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্য সরকারের চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্য সরকারের বিভিন্ন নিয়োগকারী কর্তৃপক্ষের অধীনে পরিচালিত নিয়োগ পরীক্ষায় এবার থেকে কোনও আবেদন ফি দিতে হবে না প্রার্থীদের। শুক্রবার অর্থ দপ্তরের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, রাজ্য সরকারের কোনও নিয়োগ পরীক্ষার জন্য প্রার্থীদের কাছ থেকে আবেদন ফি নেওয়া হবে না। যোগ্য প্রার্থীরা যাতে আর্থিক বাধার মুখে না পড়ে আরও বেশি সংখ্যায় নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা আর্থিক দিক থেকে কিছুটা স্বস্তি পাবেন।

![]()

More Stories
এই পথ যদি না শেষ হয়! যে রাস্তা দিয়ে ছুটে চলি আমরা, সেই রাস্তা তৈরির কারিগরদের জীবন কতটা কঠিন, জানেন কি?
জমির চরিত্র পরিবর্তনে নতুন নীতি আনছে রাজ্য, আগাম অনুমতি না থাকলেও মিলতে পারে বৈধতার সুযোগ
চারশো বছরের ঐতিহ্য, সম্প্রীতির অনন্য নজির! বোল্লা কালীর পুজো ঘিরে মাতোয়ারা দক্ষিণ দিনাজপুর