সোমালিয়া ওয়েব নিউজঃ জমির ব্যবহার পরিবর্তন নিয়ে নতুন নিয়ম চালুর পথে পশ্চিমবঙ্গ সরকার। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, জমির চরিত্র পরিবর্তনের আগে প্রশাসনের অনুমতি না নেওয়া হলেও পরবর্তীকালে নির্দিষ্ট ফি বা জরিমানা জমা দিয়ে সেই পরিবর্তনের অনুমোদন পাওয়া যেতে পারে। এ জন্য ১৯৫৫ সালের পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইনে সংশোধনী আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলা বিধানসভার শীতকালীন অধিবেশনে সংশ্লিষ্ট বিল পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রস্তাবিত আইনে বেশ কিছু ক্ষেত্রে ছাড়ের সুযোগ রাখা হচ্ছে না। বনাঞ্চল, নদী, জলাশয়, চা বাগান-সহ মোট ১২টি নির্দিষ্ট শ্রেণির জমি এই সুবিধার আওতার বাইরে থাকবে। নতুন ব্যবস্থা কার্যকর হলে দীর্ঘদিন ধরে অনুমতি ছাড়া জমির চরিত্র পরিবর্তন করে ব্যবহার করছেন, এমন জমির মালিকদের সামনে আইনি স্বীকৃতি পাওয়ার নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে কোন ক্ষেত্রে কত টাকা ফি বা জরিমানা দিতে হবে, তা সংশোধনী বিলের চূড়ান্ত বিধান প্রকাশের পরই স্পষ্ট হবে।

![]()

More Stories
চারশো বছরের ঐতিহ্য, সম্প্রীতির অনন্য নজির! বোল্লা কালীর পুজো ঘিরে মাতোয়ারা দক্ষিণ দিনাজপুর
নবদ্বীপের উন্নয়নে একগুচ্ছ বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, স্থায়ী সেতুর ডিপিআর তৈরির আশ্বাস
২৬ নভেম্বর রাজ্যের সমস্ত বিদ্যালয়ে সংবিধান দিবস পালন বাধ্যতামূলক, নির্দেশ সমগ্র শিক্ষা মিশনের