সোমালিয়া ওয়েব নিউজ: চেনা বৃত্তের বাইরে পাহাড়ে ভিন্ন মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দার্জিলিঙে জিটিএ সদস্যদের শপথগ্রহণের পর মমতা পৌঁছান সদ্য তৈরি হওয়া কফি হাউসে। সেখানেই মুখ্যমন্ত্রীকে দেখা যায় অন্য চেহারায়। দার্জিলিঙে রাজভবনের পাশে তৈরি হয়েছে ওই কফি হাউস। মঙ্গলবার তার উদ্বোধন করেন মমতা। পাহাড় সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। তিনি অবশ্য ভিন্ন পরিচয়ে সঙ্গীতশিল্পীও। কফি হাউসের ভিতরে সাহেব গেয়ে ওঠেন, ‘আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও…।’ সেই গানে গলা মেলান মুখ্যমন্ত্রীও। এর কিছুক্ষণ পর অবশ্য মমতা কফি হাউস থেকে বেরিয়ে যান।
মঙ্গলবার উদ্বোধনের দিন থেকেই ভিড় ছিল ওই কফি হাউসে। সেখানে বসেই নজরে পড়ে কাঞ্চনজঙ্ঘা। নিজের ফেসবুক প্রোফাইল থেকে কফি হাউসের একগুচ্ছ ছবি শেয়ারও করেছেন মুখ্যমন্ত্রী। কফি হাউস নিয়ে গোটা বাংলার আবেগের কথাও লিখেছেন সেই পোস্টে। পর্যটকদের সেখানে যাওয়ার আমন্ত্রণও জানিয়েছেন তিনি। এখন দেখার ওই কফি হাউসে পর্যটকদের ভিড় দেখা যায় কিনা।
![]()

More Stories
সাসপেনশন থেকে বিধানসভা—দীর্ঘ প্রতীক্ষা, অপমান আর লড়াইয়ের নাম দেবাশীষ ধর
হরবোলা সুরের জাদুকর আর নেই, প্রয়াত পদ্মশ্রী মঙ্গলা কান্ত রায়
নবান্নে সেনসাস সম্মেলন: ১ আগস্ট থেকে জনগণনার সূচনা ঘোষণা মুখ্যমন্ত্রীর