September 22, 2026

ইউক্রেনের অস্ত্র ভান্ডার শেষের মুখে, রাশিয়ার হামলা চলছে

সোমালিয়া ওয়েব নিউজ: ইউক্রেনের কাছে থাকা যুদ্ধাস্ত্রও প্রায় শেষের মুখে। পশ্চিমের কাছে তারা আবেদন জানিয়েছে, দ্রুত পাঠানো হোক হাতিয়ার। ইউক্রেন স্বীকার না করলেও মস্কোর দাবি, ইউরোপ-আমেরিকার পাঠানো অস্ত্র যে সব জায়গায় মজুত করা ছিল, সব ধ্বংস করে দিয়েছে তারা। বিশেষ সূত্র থেকে জানা যায়, পশ্চিম ইউক্রেনের শহর চোর্টকিভে রকেট হানা চালায় মস্কো। তাতে একটি ইউক্রেনীয় সেনা ঘাঁটি আংশিক ধ্বংস হওয়ার খবর রয়েছে। ২২ জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। কিন্তু রুশ প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, ‘‘ট্যাঙ্ক-ধ্বংসকারী ক্ষেপণাস্ত্রের বিশাল মজুত ছিল। এয়ার ডিফেন্স সিস্টেম ছিল। আমেরিকা ও ইউরোপের দেশগুলির পাঠানো গোলা মজুত ছিল। সব ধ্বংস করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে রাশিয়া-ইউক্রেনের মূল যুদ্ধ চলছে ডনবাসে। কাছে সীমান্ত পেরিয়ে রাশিয়া থেকে চলে আসছে অস্ত্র ও যুদ্ধের জন্য প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী। ইউক্রেনের জন্য যেটা চিন্তার, মজুত অস্ত্র ফুরিয়ে এসেছে। সবমিলিয়ে রুশ স্থলবাহিনীর দাপটে রীতিমতো চাপে কিভ।

Loading