September 28, 2026

বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ রাজ্য স্বাস্থ্যদপ্তরের, চাঞ্চল্য দুর্গাপুরে

সোমালিয়া ওয়েব নিউজ: দুর্গাপুরের কাঁকসা থানার বামুনারা এলাকায় একটি হঠাৎ গজিয়ে ওঠা বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ রাজ্য স্বাস্থ্যদপ্তরের। স্বাস্থ্য দপ্তর চলতি মাসের মধ্যেই চিকিৎসারত রোগী সহ হাসপাতালের সমস্ত জিনিসপত্র অন্যত্র সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। একাধিক আবাসনের পার্শ্ববর্তী একটি আবাসনে থাকা ওই হাসপাতালের বিরুদ্ধে আবাসিকদের একাধিক অভিযোগ জমা পড়ে স্বাস্থ্য দপ্তরের কাছে বলে জানা গিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে হাসপাতালের লাইসেন্স সংক্রান্ত নথির মধ্যে কিছু অসঙ্গতি স্বাস্থ্যদপ্তরের নজরে পড়ে। এছাড়াও হাসপাতালের সিইও অর্থাৎ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টের লাইসেন্স নবীকরণের ক্ষেত্রেও যথাযোগ্য নথি পেশ করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরেই পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ওই হাসপাতালটি বন্ধের বিজ্ঞপ্তি জারি করেন। সেই বিজ্ঞপ্তি স্বাস্থ্য দপ্তরের দুই আধিকারিক দ্বারা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। ঘটনা সূত্রে জানা গিয়েছে, বামুনারা এলাকার একটি ১২ তলা আবাসনের একতলা ও দোতলা জুড়ে রয়েছে এই হাসপাতালটি। আবাসনের বাকি অংশে আবাসিকরা বসবাস করেন। এমন জনবহুল একটি পরিবেশে হাসপাতাল চলতে থাকায় ওই আবাসিকদের পাশাপাশি হাসপাতাল সংলগ্ন অন্যান্য আবাসনের আাবাসিকরা ভুগছিলেন নানা রোগ সংক্রমণের আশঙ্কায়। হাসপাতাল বন্ধ হওয়ায় স্বস্তিতে তারা।

Loading