September 22, 2026

এখনও এশিয়া জুড়ে জনপ্রিয় দক্ষিণী অভিনেতা রজনীকান্ত

সোমালিয়া ওয়েব নিউজ: দক্ষিণী সুপারস্টার এবং ভারতের থালাইভা রজনীকান্ত । এশিয়ার মধ্যে দ্বিতীয় জনপ্রিয় অভিনেতা তিনি। অভিনয় জগতে আসার আগে বেঙ্গালুরুতে তিনি কাজ করেছেন বাসের কন্টাকটার হিসেবে। অভিনেতার আসল নাম শিবাজী রাও গায়েকওয়ার। জানা যায়, ছত্রপতি শিবাজী মহারাজের নাম অনুকরণ করেই রাখা হয়েছিল অভিনেতার নাম। একটা সময় প্রতি সিনেমার জন্য ২৬ কোটি টাকা করে পারিশ্রমিক নিতেন তিনি। এশিয়ার মধ্যে প্রথম জনপ্রিয় অভিনেতার স্বীকৃতি পেয়েছিলেন জ্যাকি চ্যান। তারপরেই স্থান পেয়েছেন রজনীকান্ত। ১৯৭৫ সালে তামিল সিনেমার হাত ধরেই অভিনয় জগতে পা রেখেছিলেন এই অভিনেতা। তাঁর প্রথম সিনেমাতে অভিনয় করেছিলেন কামাল হাসানও।তবে কেবলমাত্র দক্ষিণী সিনেমাই নয়। বলিউডেও অভিনয় করতে দেখা গিয়েছে জনপ্রিয় এই অভিনেতাকে। তার অভিনয়ের মাধ্যমে তিনি মন জয় করেছেন দর্শকদের। দক্ষিণের মানুষেরা তাকে ভগবানের মত শ্রদ্ধা করেন। তার ঝুলিতে রয়েছে তামিলনাড়ুর রাজ্য সরকারের সম্মান, ফিল্ম ফেয়ারের সর্বশ্রেষ্ঠ অভিনেতার সম্মান, শিবাজী গনেশান অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন ইন্ডিয়ান সিনেমা, পদ্মভূষণ, পদ্ম বিভূষণ।

Loading