সোমালিয়া ওয়েব নিউজ: ২০ মাসের অপেক্ষার অবসান। ট্যুইটারে ফিরে এলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত মাসের অপেক্ষার অবসান। ট্যুইটারে ফিরে এলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ২৪ জানুয়ারি, ২০২৩, প্রায় ২০ মাসেরও বেশি সময় পর কঙ্গনা রানাউতের ট্যুইটার হ্যান্ডল পুনরুদ্ধার হল। পোস্ট করে ঘোষণা অভিনেত্রীর।২৪ জানুয়ারি নিজের ট্যুইটারে প্রায় ২০ মাস পর পোস্ট করলেন কঙ্গনা রানাউত। লিখলেন, ‘নমস্কার সকলকে, আবার ফেরত এসে ভাল লাগছে’। মাত্র ১০ মিনিটেরও কম সময়ে তাঁর ট্যুইটে ভিউ সংখ্যা ছাড়ায় ৫৯ হাজার। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে স্টোরি দিয়েও ট্যুইটারে ফেরত আসার কথা ঘোষণা করেন তিনি। লেখেন, ‘ট্যুইটারে ফিরে এসে ভাল লাগছে’। একইসঙ্গে নিজের আগামী ছবি ‘ইমার্জেন্সি’র শ্যুটিং শেষের স্ক্রিনশট পোস্ট করেন।২০২১ সালের ৪ মার্চ, অভিনেত্রীর ট্যুইটার হ্যান্ডল বন্ধ করে দেওয়া হয় পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসা সম্পর্কিত তাঁর বিতর্কিত পোস্টের জন্য। বারবার কঙ্গনার পোস্ট ট্যুইটার পলিসির ‘ঘৃণ্য আচরণ এবং আপত্তিজনক আচরণ’-এর বিধি লঙ্ঘন করে বলে জানা যায়। সেই কারণে অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় কর্তৃপক্ষের তরফে।
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় সবসময়েই খোলাখুলিই মন্তব্য করেন কঙ্গনা। তাঁর প্রতিক্রিয়া বিভিন্ন সময়েই একাধিক বিতর্কের জন্ম দেয়। ২০২১ সালে পশ্চিমবঙ্গের ভোটে বিজেপিকে হারিয়ে ফের ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এরপর ‘ভোট পরবর্তী হিংসা’য় বারবার উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। রাজ্যে ‘রাষ্ট্রপতি শাসন’ ঘোষণা করা উচিত বলেও মন্তব্য করেন কঙ্গনা, এমনকী এই হিংসার জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি দায়ী করেন।একটি বিবৃতিতে ট্যুইটার মুখপাত্র বলেন, ‘আমরা স্পষ্ট বলেছি যে অফলাইন ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন আচরণের উপর আমরা শক্তিশালী প্রয়োগকারী পদক্ষেপ নেব।’ সেই সময়েই কঙ্গনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়।যখন কোনও অ্যাকাউন্ট স্থায়ীভাবে স্থগিত করা হয়, তখন ওই অ্যাকাউন্ট ব্যবহারকারীকে তাঁদের লঙ্ঘন করা নিয়ম সম্পর্কে অবহিত করা হয় বলে জানা গেছে ট্যুইটারের তরফে। ২০২০ সালে, কঙ্গনার বোন রঙ্গোলির অ্যাকাউন্ট এই মাইক্রোব্লগিং ওয়েবসাইটে স্থগিত করা হয়েছিল। এরপর টুইটারে সক্রিয় হয়ে ওঠেন অভিনেত্রী। আপাতত ইনস্টাগ্রামে বেশ সক্রিয় ‘ক্যুইন’ অভিনেত্রী।
![]()

More Stories
প্রয়াত প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না