সোমালিয়া ওয়েব নিউজ: এ বার গুপ্তচর বেলুনের হানা ইউক্রেনে। বুধবার সে দেশের রাজধানী কিভের আকাশে একাধিক রুশ গুপ্তচর বেলুন চিহ্নিত করা হয়। দ্রুত একটিকে গুলি করে নামায় ইউক্রেন সেনা। ভলোদিমির জ়েলেনস্কির সরকারের দাবি, চর বেলুনের ঝাঁকে গুলি চালিয়ে গোটা ছয়েককে নামানো হয়েছে।
বুধবার কিভের আকাশে রুশ বেলুনের উপস্থিতি চিহ্নিত করার পরেই সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সাধারণত, বোমারু বিমানের উপস্থিতি বা ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি দেখা গেলে সাইরেন বাজানো হয়। বৃহস্পতিবার সকালে ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইগনট জানান, নজরদারির পাশাপাশি, ইউক্রেনের বিমান হামলা প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দুর্বল করতেও বেলুনের ঝাঁক পাঠাতে পারে রুশ সেনা।প্রসঙ্গত, চলতি মাসে আমেরিকার দক্ষিণ ক্যারোলিনা উপকূলের কাছে একটি সন্দেহজনক বেলুনকে গুলি করে নামানো হয়েছিল। সেটি চিনের গুপ্তচর সংস্থা নজরদারির জন্য পাঠিয়েছিল বলে অভিযোগ ওঠে। বেজিংয়ের তরফে অবশ্য নজরদারির অভিযোগ উড়িয়ে দেওয়া হয়। শি জিনপিং সরকার জানায়, আবহাওয়া সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা এবং বৈজ্ঞানিক কারণে বেলুনটি ব্যবহার করা হচ্ছিল। হাওয়ার গতির সঙ্গে ভারসাম্য বজায় রাখতে না পেরে সেটি আমেরিকার আকাশে ঢুকে পড়ে।
![]()

More Stories
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ইরানি পণ্যবাহী জাহাজ আটক মার্কিন নৌবাহিনীর
১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে গ্রিস
ভিয়েতনামের রাষ্ট্রপতি নির্বাচিত তো লাম, সংসদে সর্বসম্মত সমর্থন