সোমালিয়া ওয়েব নিউজ: আধুনিক জীবনে বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলেন ড্যানিয়েল শেলাবার্গার। ঠিক করেন সব কিছু ছেড়ে গুহামানবের জীবন কাটাবেন। আধুনিকতা ছেড়ে তিনি পা রাখলেন গুহার পথে। কপর্দকহীন হয়ে আধুনিক গুহামানবের পথে বেঁচে থাকা নতুন আনন্দ খুঁজে পান। অনেকে প্রথম দিকে ভেবেছিলেন তিনি বাড়িভাড়া দিতে না পেরে গুহামানব হয়ে গিয়েছেন। কিন্তু তার গভীরে আছে আরও অন্তর্নিহিত কারণ। যাযাবর জীবনে তিনি বুঝতে পারেন বেঁচে থাকার অর্থ।আজ নয়, গত শতকের নয়ের দশকের মাঝামাঝি নাগরিক জীবন ছেড়ে আমেরিকার উটাহ-তে একটি গুহায় থাকতে চলে যান মার্কিন নাগরিক ড্যানিয়েল। খাবারের জন্য অল্প কিছু ফলাতেন গুহার কাছে। এছাড়াও খাবার সংগ্রহের জন্য চলে যেতেন কাছাকাছি শহরে। ডাস্টবিনে যা পেতেন, কুড়িয়ে খেতেন। কুড়িয়ে আনতেন পথ দুর্ঘটনায় মৃত পশুও। গুহাজীবনেও তাঁর সঙ্গে ছিল ল্যাপটপ। তিনি সেখানেই ডায়েরি লিখতেন।তবে তখনও তিনি নাগরিক জীবন সম্পূর্ণ ছেড়ে গুহাজীবনে অভ্যস্ত হয়ে উঠতে পারেননি। কিন্তু ২০০৯ সালে ঠিক করেন এ বার থেকে তিনি গুহাতেই থাকবেন। নগদ অর্থ-সহ সব সম্পত্তি তিনি ছেড়ে গুহায় চলে যান। জানিয়েছেন তাঁর কাছে যা টাকা ছিল তিনি পেনসিলভানিয়ার একটি পাবলিক ফোন বুথে রেখে দেন। নিশ্চিত ছিলেন কেউ না কেউ সেই অর্থ নিয়ে নেবেন। এর পরই নিজেকে মুক্ত বিহঙ্গের মতো মনে হতে থাকে। সেই মুক্তির স্বাদ এখনও উপভোগ করছেন তিনি।
![]()

More Stories
এভারেস্ট থেকে নামার পথে মৃত্যু দুই ভারতীয় পর্বতারোহীর
৩২ বার এভারেস্ট জয়, ফের ইতিহাস গড়লেন কামি রিতা শেরপা
আরব সাগরে হামলা, ডুবে গেল ভারতীয় জাহাজ ‘হাজি আলি’ ,সব নাবিক নিরাপদে উদ্ধার, হামলার কড়া নিন্দা ভারতের