February 4, 2026

আদালতে শোভন-রত্না ঝামেলা! তোলপাড় নেটপাড়া

সোমালিয়া ওয়েব নিউজ: পাড়ার কলতলায় জল নেওয়াকে কেন্দ্র করে যেমন বাকবিতণ্ডা, ঝগড়া, ঝামেলা দেখা যায় ঠিক সেই রকমই ঘটনা ঘটতে দেখা গেল শোভন রত্নার মধ্যে। এমন ঘটনাটি ঘটে একেবারে প্রকাশ্য আদালত চত্বরে। যে ঘটনা কেউ লুকিয়ে ক্যামেরাবন্দি করেন এবং তা পরে সোশ্যাল মিডিয়ায় আপলোড হলে ঝড়ের গতিতে ভাইরাল হয়।কলকাতা পৌর নিগমের প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জির সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে তার স্ত্রী রত্না চ্যাটার্জির । বিবাহবিচ্ছেদের এই মামলার চলাকালীন শনিবার আলিপুর আদালতে শুনানি ছিল। বিবাহ বিচ্ছেদের এই মামলায় শুনানির সময় শনিবার আদালতে হাজির হয়েছিলেন রত্না চ্যাটার্জি আর এদিকে হাজির হয়েছিলেন বৈশাখীকে নিয়ে শোভন চ্যাটার্জী।শনিবার তাদের বিবাহবিচ্ছেদের এই মামলায় শুনানি চলার সময় মাঝে যখন চা-বিরতি শুরু হয় তখনই এমন অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। রত্না চ্যাটার্জি, শোভন চ্যাটার্জি এবং বৈশাখী ব্যানার্জি তিনজনই তখন আদালতের বাইরে ছিলেন। ঠিক সেই সময়ই আচমকা শোভন চ্যাটার্জির সঙ্গে রত্না চ্যাটার্জীর বাকবিতন্ডা বেঁধে যায়।ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, একদিকে রত্না চ্যাটার্জি চিৎকার করে চলেছেন আর এদিকে শোভন চ্যাটার্জীও ছেড়ে দেওয়ার পাত্র নন। আদালত চত্বরেই একে অপরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে দেখা যায় আর এই ঘটনা ১০ মিনিটের বেশি সময় ধরে চলে বলে জানা গিয়েছে। এরপর সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

Loading