সোমালিয়া ওয়েব নিউজ: দিন দুই আগেই চার ‘অযোগ্য’ শিক্ষক গ্রেপ্তার হয়েছেন হাইকোর্টের নির্দেশে। সিবিআই-এর চার্জশিটে এবার উঠে এল চাঞ্চল্যকর তথ্য।কুন্তল ঘোষ, তাপস মণ্ডল ও নীলাদ্রি ঘোষের বিরুদ্ধে পেশ করা চার্জশিটে সিবিআই জানাল ওই চার জন শিক্ষক চাকরির জন্য ‘ঘুষ’ দিয়েছিলেন ২২ লক্ষ টাকা।এখনও পর্যন্ত ৫০ জনের উপর চাকরিপ্রার্থীর সন্ধান পেয়েছে সিবিআই, যাঁরা প্রাথমিক শিক্ষকের পদ পাওয়ার জন্য গড়ে ৫ লাখ থেকে ৬ লাখ টাকা করে দিয়েছিলেন। তাঁদের মধ্যেই অনেকেই তাপস মণ্ডলের ডিএলএড কলেজের ছাত্রছাত্রী। তাপস মণ্ডলের মাধ্যমে ওই টাকা পেয়েছিলেন কুন্তল ঘোষ। কুন্তলের মাধ্যমে ওই টাকা পার্থ চট্টোপাধ্যায় ও অন্য প্রভাবশালীদের কাছে গিয়েছিল বলে অভিযোগ সিবিআইয়ের।চার্জশিট অনুযায়ী, ২০১৬ থেকে ২০২২ পর্যন্ত তাপস মণ্ডল মোট ৪ কোটি ১২ লক্ষ ৮৫ হাজার টাকা ১৪১ জন চাকরিপ্রার্থীদের কাছ থেকে তোলেন। এর মধ্যে আট জন এজেন্টের কাছ থেকে তোলা হয় ৩ কোটি ৮৯ লক্ষ ৮৫ হাজার টাকা। নিজের ডিএলএড কলেজের ছাত্র হিসাবে মুর্শিদাবাদের জহিরউদ্দিন শেখ ও সৌগত মণ্ডলের কাছ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা করে তোলা হয়। সাইগর হোসেনের কাছ থেকে ৬ লাখ টাকা ও তাঁর ভাই সিমর হোসেনের কাছ থেকে তোলা হয় ৫ লাখ টাকা। এই চার জনই মুর্শিদাবাদের প্রাথমিক স্কুলে শিক্ষকের চাকরি পান। এ ছাড়াও তাপস নিজে আসিক নামে আরও একজনের কাছ থেকে নেন এক লাখ টাকা। আবার কুন্তল ঘোষ তিন এজেন্টের মাধ্যমে ৭১ জন চাকরিপ্রার্থীর কাছ থেকে মোট ৩ কোটি ১৩ লাখ টাকা তোলেন বলে দাবি করেছে সিবিআই।
![]()

More Stories
আরামবাগ প্রশাসনিক জেলা গঠন নিয়ে হুগলিতে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক, প্রশাসনিক রূপরেখা নিয়ে জোর আলোচনা
তাঁত শিল্পীদের জন্য স্বাস্থ্যমেলা ও স্বাস্থ্যবিমা সুবিধা, জাতীয় হ্যান্ডলুম দিবসে বড় ঘোষণা
অসংগঠিত ক্ষেত্রের মহিলাদের বেতন-সহ মাতৃত্বকালীন ছুটির পক্ষে সওয়াল স্বাস্থ্যমন্ত্রীর