সোমালিয়া ওয়েব নিউজ: ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক তরুণ চিকিৎসকের মৃত্যু হল কলকাতায়।রিজিওনাল ইনস্টিটিউট অব অপথ্যালমোলজির সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক দেবদ্যুতি বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। শহরের এক বেসরকারি হাসপাতালে গত ছয় দিন ধরে ভর্তি ছিলেন তিনি। মাত্র ২৮ বছর বয়সি ওই চিকিৎসককে সিসিইউতে রেখে চিকিৎসা চলছিল। হাসপাতাল সূত্রে খবর, আরআইও’র ওই তরুণ চিকিৎসকের প্লেটলেট সাত হাজারে নেমে গিয়েছিল।সূত্রে খবর, গত বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। এরপর রক্ত পরীক্ষা করালে ডেঙ্গির সংক্রমণ ধরা পড়ে শরীরে। ডেঙ্গিতে আক্রান্ত চিকিৎসকের মৃত্যুর ঘটনায় কলকাতা মেডিক্যালের চিকিৎসকদের মধ্যে ডেঙ্গি আতঙ্ক ছড়িয়ে পড়েছে।এদিকে বর্ষার মরশুম শুরু হতেই কলকাতা-সহ গোটা রাজ্যে ডেঙ্গির বাড়বাড়ন্ত শুরু হয়ে গিয়েছে। প্রশাসনের তরফে ডেঙ্গি নির্মূল করতে বিভিন্ন পদক্ষেপ করা হচ্ছে বটে, কিন্তু এখনও ডেঙ্গির ধাক্কা পুরোপুরি সামাল দেওয়া যাচ্ছে না। শহর কলকাতাতেও ডেঙ্গির আতঙ্ক দানা বাঁধতে শুরু করেছে। কিছুদিন আগেই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়ার মৃত্যু হয়েছিল। অষ্টম শ্রেণির এক পড়ুয়ারও কিছুদিন আগে কলকাতায় মৃত্যু হয়েছে, সেই কিশোরও ডেঙ্গিতে আক্রান্ত ছিল। একের এর এক ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে ডেঙ্গি নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়ে।
![]()

More Stories
কলকাতার নামকরণে নতুন ভাবনা: কার্তিক মহারাজের নেতৃত্বে ঐতিহ্যের পুনর্মূল্যায়ন
বিস্তারিত পশ্চিমবঙ্গ বাজেট
ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুর ৭৩ বছর: শোক, বিতর্ক ও তদন্তের দাবির স্মৃতিচারণ