সোমালিয়া ওয়েব নিউজ: চলতি ট্রেনে বিশ্বকর্মা পুজো এবং ট্রেনের মধ্যেই সহযাত্রীদের মিষ্টি বিতরন।ভোর পাঁচটা চল্লিশে কাটোয়া থেকে ছেড়ে এসে ৩৭৯১৪ কাটোয়া লোকাল হাওড়া পৌঁছে ৮:৪৫ মিনিটে। প্রতিদিন দীর্ঘ ১৪৫ কিলোমিটার এই পথ তারা একসঙ্গে কাটান। তারা কাটোয়া লোকালের চার নম্বর কামরায় নিত্যযাত্রী। কেউ বা কলকাতা বড় বাজারের খুব কম বেতনের কোন দোকানে হেলপারের কাজ করেন, কেউ আবার সরকারি বড় অফিসার, কেউ সাংবাদিক, কেউবা কলেজ পড়ুয়া। কিন্তু এই তিন ঘন্টার যাত্রা পথে তাদের একটাই পরিচয় তারা সবাই নিত্যযাত্রী। প্রচন্ড ঠান্ডা হোক বা গরম বা বর্ষা নিত্যযাত্রীদের দিন শুরু হয়, তিন ঘন্টা একই সঙ্গে এই চেনা মুখগুলোর সাথে দেখা হওয়ার পর থেকে। এই তিন ঘন্টায় তারা যেমন নিজেদের সুখ দুঃখ ভাগ করে নেন, অনেক ভালো গল্প যেমন তৈরি হয় নিজেদের মধ্যে, মাঝে মাঝে ঝগড়াঝাঁটিও যে লাগে না তা নয়। কিন্তু দিনের শেষে একটাই পরিচয়, তারা সহযাত্রী। সারা বছর দিন শুরুর এই তিন ঘন্টা তারা একইসঙ্গে সময় কাটান। এদিন বিশ্বকর্মা পূজোয় ট্রেনের কামরার মধ্যেই রীতিমতো পুরোহিত ডেকে মূর্তি পুজো করা হলো। ঢাক ঢোল কাসর ঘন্টা বাজিয়ে পুজো হলো।পুজোর শেষে সবার জন্য প্যাকেটের ব্যবস্থাও ছিল। নিজেরাই চাঁদা তুলে এই পুজোর ব্যবস্থা করেছেন, প্রত্যেক বছরই এইভাবে তারা বিশ্বকর্মা পূজো করে থাকেন কামরার ভেতরেই। একটা দিনের পুজো বা এই হৈ হৈ করে উৎসব পালন করা তাদের সারা বছরের যাত্রা পথ কে যেন আরো মসৃণ করে দেয়।
![]()

More Stories
রোজ ভ্যালি কাণ্ডে ক্ষতিগ্রস্তদের স্বস্তি, ফের শুরু টাকা ফেরত প্রক্রিয়া
বিধানসভা ভোটে নজিরবিহীন নিরাপত্তা, ২,৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের
এক নজরে দেখে নিন তৃণমূলের ইস্তাহার ২০২৬