সোমালিয়া ওয়েব নিউজ: লোকসভার পরে রাজ্যসভাতেও মহিলা আসন সংরক্ষণ বিল পাশ হয়ে গেল। কিন্তু কবে থেকে আসন সংরক্ষণ চালু হবে, তার উত্তর মিলল না। তবে আজ থেকেই সংসদে বিলটি পাশ করানোর যাবতীয় কৃতিত্ব নরেন্দ্র মোদীকে তুলে দিতে মাঠে নেমে পড়ল শাসক শিবির। মহিলা সংরক্ষণের সঙ্গে মোদীর নাম অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে দিয়ে বৃহস্পতিবার রাজ্যসভায় বিল পাশের সময় চেয়ারম্যান জগদীপ ধনখড় প্রধানমন্ত্রীর সামনেই ঘোষণা করলেন, হিন্দু তিথি অনুযায়ী আজই নরেন্দ্র মোদীর জন্মদিন। যদিও সরকারি ভাবে মোদীর জন্মদিন চলে গিয়েছে ১৭ তারিখেই।বিলটি আনুষ্ঠানিক ভাবে রাজ্যসভায় পাশ হওয়ার পরেই এই বিশেষ অধিবেশনের সমাপ্তি ঘোষণা করে দেওয়া হয়। অর্থাৎ মহিলা বিল ছাড়া এই অধিবেশনে আর কোনও বিলই এল না। মহিলা সংরক্ষণ বিলে সমর্থন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ লোকসভায় সব দলকে ধন্যবাদ জানান। একই ভাবে রাজ্যসভাতেও বিল পাশের আগে মোদী সবাইকে ধন্যবাদ জানিয়ে সর্বসম্মতিতে বিল পাশের জন্য আবেদন জানান। বিল পাশ হওয়া মাত্র গোটা ট্রেজ়ারি বেঞ্চ ‘মোদী মোদী’ জয়ধ্বনিতে ফেটে পড়ে। বিজেপি সূত্রের খবর, এখন থেকেই মোদীকে এর যাবতীয় কৃতিত্ব দিয়ে বিজেপি গোটা দেশে প্রচারে নেমে পড়বে। শনিবার মোদী নিজে তাঁর লোকসভা কেন্দ্র বারাণসীতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধনে যাবেন। সেখানেও তিনি নিজে মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর সাফল্যের ঢাক পেটাবেন।
![]()

More Stories
মনমোহন সিংয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিন দিনের ব্যাংক ধর্মঘটের ডাক UFBU-এর
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে অপরিশোধিত তেলে আমদানি শুল্ক কমাল সরকার