September 28, 2026

রাজনীতির সম্পর্ক পেরিয়ে অভিভাবকের টান, বিমান ঘোষের জন্য দণ্ডি বিশ্বজিৎ-এর

সোমালিয়া ওয়েব নিউজ: দণ্ডির প্রতিটি ধাপে রয়েছে বিশ্বাস…প্রতিটি পথ চলায় রয়েছে শ্রদ্ধা…আর এই কঠিন যাত্রার পিছনে রয়েছে এক প্রিয় মানুষের জন্য মঙ্গলকামনা। আরামবাগ পৌরসভার কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ এবার সংকল্প নিয়েছেন, আরামবাগ থেকে দণ্ডি খেটে তারকেশ্বর যাওয়ার। প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছুটা করে পথ অতিক্রম করছেন তিনি।

কিন্তু কেন এই কঠিন সংকল্প? বিশ্বজিৎ ঘোষের কাছে এর উত্তর একটাই—তাঁর প্রিয় অভিভাবক ও দাদা, বিধায়ক বিমান ঘোষের মঙ্গল কামনা।

তাঁর কথায়, রাজনৈতিক জীবনের শুরু থেকেই বিমান ঘোষ তাঁকে আগলে রেখেছেন। আরামবাগের প্রথম যুব সভাপতি করার পাশাপাশি সংগঠনের কাজ শেখানো, বিভিন্ন কর্মসূচিতে সঙ্গে নিয়ে যাওয়া, বাড়িতে পৌঁছে দেওয়া সবকিছুতেই অভিভাবকের মতো পাশে থেকেছেন তিনি। সেই পুরনো সম্পর্ক, ভালোবাসা আর শ্রদ্ধার টানেই এবার দণ্ডি খেটে তারকেশ্বরের পথে বিশ্বজিৎ।আর তাঁর মনের আরও একটি ইচ্ছা দীর্ঘদিন আরামবাগে সংগঠনের কাজ করা বিমান ঘোষ যদি মন্ত্রিত্বের দায়িত্ব পান, তাহলে তাঁর মতে উপকৃত হবেন আরামবাগবাসী।একজন রাজনৈতিক সহকর্মীর জন্য নয়, একজন অভিভাবকের প্রতি ভালোবাসা থেকেই এই পথচলা বিশ্বজিৎ ঘোষের দাবি এমনটাই।আরামবাগ থেকে তারকেশ্বর দূরত্ব হয়তো মাপা যায় কিলোমিটারে, কিন্তু এই যাত্রার আবেগ মাপা যায় না কোনও হিসেবেই।

Loading