সোমালিয়া ওয়েব নিউজ: আর মাত্র কয়েকটা দিন। তারপরেই চিরাচরিত প্রথা মেনে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে সর্বত্র মহা ধুমধামে পূজিতা হবেন তন্ত্র অনুসারে দশমহাবিদ্যার প্রথম দেবী কালী। দীপাবলির রংবেরঙের রঙিন আলোর আলোকসজ্জায় সাজো সাজো রব। চারিদিকে সেই মহাপ্রস্তুতির মাঝেই অসাধ্য সাধন করলেন বাঁকুড়ার শহরের ১২ নম্বর ওয়ার্ডের স্কুলডাঙা এলাকার বাসিন্দা চৈতালী বিশ্বাস নামে এক গৃহবধূ।আদ্যোপান্ত গৃহবধূ চৈতালি বিশ্বাসের ফেলে দেওয়া বা বাতিলের খাতায় নাম লেখানো জিনিসপত্র শিল্প সৃষ্টির নেশা দীর্ঘদিনের। এবার প্রায় পচে যাওয়া আলু দিয়ে তারা মায়ের মুখায়ব তৈরি করে তাক লাগালেন। মূলত ওই দু’টি পচা আলু, সামান্য আটা এবং পাট এবং কিছু মে সামগ্রী দিয়েই মাত্র ১৫ দিনের চেষ্টায় তিনি ওই কাজ করেছেন বলে দাবি।এবিষয়ে শিল্পী চৈতালী বিশ্বাস বলেন, ‘মাত্র কয়েক দিন আগেই রান্নার জন্য আলু কাটতে গিয়ে দু’টি প্রায় পচা আলু পাই, ওই অবস্থায় সেগুলিকে আর ফেলে না দিয়ে নতুন কিছু করার চিন্তা মাথায় আসে। পরে সামনে কালীপূজার কথা চিন্তা করে মায়ের মুখায়ব তৈরির সিদ্ধান্ত নিই।’ কোনও জিনিসই ফেলে দেওয়ার নয়, একটু মাথা খাটালে বাতিল সেই জিনিস দিয়েই ভালো কিছু করা সম্ভব সেই বিষয়টাই তিনি করে দেখানোর চেষ্টা করছেন বলে জানান। গৃহবধূর এই কর্মকাণ্ড প্রশংসা কুড়িয়েছে শহরবাসীর।
![]()

More Stories
অসংগঠিত ক্ষেত্রের মহিলাদের বেতন-সহ মাতৃত্বকালীন ছুটির পক্ষে সওয়াল স্বাস্থ্যমন্ত্রীর
শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে জোর, কেন্দ্রে বৈঠক; রাজ্যে শিক্ষামন্ত্রীর কাছে ৯ দফা দাবি প্রাথমিক শিক্ষক সংগঠনের
রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য