সোমালিয়া ওয়েব নিউজ: আফ্রিকার কঙ্গোতে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৩১ জনের। জখম হয়েছেন ১৪০ জন। জখমদের অনেকের অবস্থা সংকটজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করছে প্রশাসন। ভয়ংকর দুর্ঘটনার জেরে সেনায় নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে। প্রাথমিকভাবে সেনা কর্মীরাই জখমদের হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। এই ঘটনার জেরে স্থগিত করা হয় সেনায় নিয়োগ প্রক্রিয়া। এদিকে নিহতদের শ্রদ্ধা জানাতে আফ্রিকা মহাদেশের এই দেশটিতে এক দিনের জন্য ‘জাতীয় শোক’ ঘোষণা করা হয়েছে।রয়টার্স সূত্রে জানা গিয়েছে, কঙ্গোর রাজধানী ব্রাজাভিলে ঘটে ভয়ংকর দুর্ঘটনা। ১৪ নভেম্বর থেকে শহরের একটি স্টেডিয়ামে চলছিল নিয়োগ প্রক্রিয়া। ঘটনার সময় স্টেডিয়ামে উপচে পড়ে বেকার যুবকদের ভিড়। অনেকেই লাইন ভেঙে হুড়োহুড়ি শুরু করে দেন। তাতেই ভিড়ে ঠাসা স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে মারা যান ৩১ জন। মৃতদের বয়স ১৮ থেকে ২৫-এর মধ্যে বলেই জানা গিয়েছে।বিশ্বব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, গৃহযুদ্ধে দীর্ণ কঙ্গোয় বেকারত্বের হার ৪২ শতাংশ। এর ফলেই সেনায় নিয়োগ প্রক্রিয়ার শেষ দিনে উপচে পড়েছিল বেকার যুবকদের ভিড়। যার জেরে ঘটে যায় এই চরম দুর্ঘটনা।
![]()

More Stories
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ইরানি পণ্যবাহী জাহাজ আটক মার্কিন নৌবাহিনীর
১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে গ্রিস
ভিয়েতনামের রাষ্ট্রপতি নির্বাচিত তো লাম, সংসদে সর্বসম্মত সমর্থন