সোমালিয়া ওয়েব নিউজ: যদি পাহাড় ও প্রকৃতিপ্রেমী হন, তাহলে বরং আপনাকে এক জায়গার সন্ধান দিতে পারি।যেখানে কাঠের ঝুলন্ত বারান্দা থেকে দেখা যায় পাহাড়ে ধাক্কা খেতে খেতে বয়ে চলা নদী। পাহাড়ের সারি, আকাশ ছোঁয়া পাইন ও অন্যান্য গাছ। যেখানে ঘুম ভাঙে পাখির ডাকে। যেখানে নরম রোদ্দুরে পাথরে বসে পানকৌড়ি শ্যেনদৃষ্টিতে অপেক্ষা করে শিকারের। যেখানে ঠান্ডা হাওয়া আলতো পরশ বুলিয়ে দেয় চোখেমুখে। সত্যি কথা বলতে কি, এই জায়গা সেই সমস্ত রোম্যান্টিক কাপলদের জন্য, যাঁরা পাহাড়, নদী, জঙ্গল, নিস্তব্ধতার প্রেমিক।বিজনবাড়ি। দার্জিলিং জেলার দার্জিলিং-পুলবাজার ব্লকের ছোট্ট গ্রাম।পাহাড়ি এই গ্রাম দিয়ে বয়ে গেছে ছোটা রঙ্গিত নদী।সবুজে ঘেরা চারপাশ। আর নদী ঘিরে বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে ভীষণ সুন্দর হোম স্টে।প্রকৃতিপ্রেমী দম্পতিদের কাছে এই জায়গা মনের মতো মধুচন্দ্রিমার স্থান।আর যদি আপনার বিয়ে পুরনো-ও হয়ে গিয়ে থাকে, তাহলে বলব এই জায়গা নতুন করে রোজের জীবনের খুঁটিনাটিতে থিতিয়ে পড়া প্রেমকে পুনরুজ্জীবিত করার জন্য আদর্শ।এখানে এক্কেবারে নদীর ধারে থাকার জন্য রয়েছে ছোট্ট ছোট্ট কটেজ। দিনরাত প্রকৃতিকে নিবিড় ভাবে উপভোগ করার পাশপাশি পাবেন হোম স্টে-র ঘরোয়া খাবার।নরম তুলতুলে গরম মোমো।২-৩ দিন বিজনবাড়ির আনাচ-কানাচ ঘুরেই দিব্যি কেটে যাবে। তবে যদি চান আশপাশে ঘুর দেখতে পারেন ১০ কিলোমিটার দূরের জামুনি। বিশাল শিবের মূর্তি রয়েছে এখানে। নদীর কোলে এই জায়গাটিও ভারি মনোরম। রয়েছে পার্কও।
![]()

More Stories
অসংগঠিত ক্ষেত্রের মহিলাদের বেতন-সহ মাতৃত্বকালীন ছুটির পক্ষে সওয়াল স্বাস্থ্যমন্ত্রীর
শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে জোর, কেন্দ্রে বৈঠক; রাজ্যে শিক্ষামন্ত্রীর কাছে ৯ দফা দাবি প্রাথমিক শিক্ষক সংগঠনের
রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য