সোমালিয়া ওয়েব নিউজ: সিকিমে হড়পা বানের পর বদলে গিয়েছে তিস্তার গতিপথ। গত অক্টোবরের ওই প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাব সাধারণ জনজীবনে যেমন পড়েছে, তেমনই বিপর্যস্ত পশুপাখিদের জীবনও। বস্তুত, এখনও তিস্তার নিম্ন অববাহিকা অঞ্চল পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি। তার প্রমাণ মিলল গজলডোবায়। এ বার পরিযায়ী পাখিদের দেখাই মিলল না সে ভাবে।
গত অক্টোবরে সিকিমে হড়পা বানের জেরে দক্ষিণ লোনাক হ্রদ ভেঙে তিস্তা দিয়ে হড়পা বান বয়ে গিয়েছে। তার পরেই ক্রমাগত গতিপথ বদলেছে উত্তরের অন্যতম ‘জীবন-রেখা’ বলে পরিচিত এই নদী। এই গতিপথের বদলের পুরো ছবি ধরা পড়েছে উপগ্রহের মাধ্যমে, যা দেখে অত্যন্ত উদ্বিগ্ন সেচ দফতর। এক দিকে যেমন প্রশাসনের পক্ষ থেকে তিস্তাপারের বাসিন্দাদের সুরক্ষিত জায়গায় স্থানান্তরিত করা হয়েছে, তেমনই বন্য প্রাণীদেরও তিস্তামুখী হওয়া থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল বিপরীত দিকে। কাজেই সে ভাবে বন্যপ্রাণের উপর আঘাত আসেনি। তবে বেজায় সমস্যার সম্মুখীন পরিযায়ী পাখিরা।ডিসেম্বরের শেষ থেকে গজলডোবার তিস্তাপারে আস্তানা গাড়তে থাকে পরিযায়ী পাখিরা। মধ্য এশিয়া এবং ইউরোপের বিভিন্ন জায়গা থেকে পরিযায়ী পাখিদের ভিড় শুরু হয় গজলডোবা ব্যারেজ-সহ ফুলবাড়ি ব্যারেজ বা জলাভূমিতে। এ বছর ফুলবাড়ির জলাভূমিতে পরিযায়ী পাখিদের তা-ও দেখা মিলেছিল। কিন্তু গজলডোবায় তাদের দেখাই নেই। বিশেষজ্ঞদের অনুমান, তিস্তায় যে বিপর্যয় ঘটেছিল তারই ফল ভোগ করতে হচ্ছে। নদীতে পলির পরিমাণ এত বেশি যে তাদের খাদ্যভাব দেখা দিয়েছে। সেই কারণেই এ বছর তিস্তায় পরিযায়ী পাখির সংখ্যা যথেষ্ট কম। দীর্ঘ কয়েক বছর পাখিদের নিয়ে কাজ করছে অপটোপিক নামে একটি সংগঠন। তাদের সভাপতি দীপজ্যোতি চক্রবর্তী বলেন, ‘‘এ বছর গজলডোবার পরিস্থিতি করুণ। তিস্তার বিপর্যয়ের ফলে পলির পরিমাণ নদীতে এতটাই বেশি যে এ বার খাদ্যভাব দেখা দিয়েছে পরিযায়ী পাখিদের। তা ছাড়া, বিপর্যয়ের পর বাসস্থানও নষ্ট হয়ে গিয়েছে।’’
![]()

More Stories
ভাইরাল গেজেট ঘিরে চাঞ্চল্য: ভাঙল কি পশ্চিমবঙ্গ বিধানসভা?
দেশের সেবক থেকে রাজনৈতিক সহযোদ্ধা: গুলিতে থামল চন্দ্রনাথের পথচলা
রাজনৈতিক প্রতিহিংসার নতুন মুখ: একের পর এক হামলায় আপ্ত সহায়কেরা