সোমালিয়া ওয়েব নিউজ : মঙ্গলবার গুজরাত উপকূলে এখনও পর্যন্ত সবচেয়ে বড় মাদক চক্রের পর্দা ফাঁস হল। ভারতীয় নৌবাহিনী ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) গুজরাতের পোরবন্দরের কাছে একটি জাহাজ থেকে প্রায় ৩,৩০০ কেজি মাদকদ্রব্য জব্দ করেছে। সেই মাদকের মধ্যে ছিল ৩০৮৯ কেজি চরস, ১৫৮ কেজি মেথামফেটামিন এবং ২৫ কেজি মরফিন। বর্তমানে আন্তর্জাতিক বাজারে আন্তর্জাতিক বাজারে এক কেজি চরসের দাম ৭ কোটি টাকা। তবে এখন পর্যন্ত বাজেয়াপ্ত হওয়া মাদকের মোট মূল্য জানা যায়নি। কিন্তু এই মাদকগুলি কোথায় পাচার হচ্ছিল না তা এখন অধরা। গুজরাত অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের (এটিএস) এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আন্তর্জাতিক সমুদ্রসীমা রেখার কাছে আরব সাগরে অভিযান চালানো সময় এই জাহাজটি নজরে আসে। এরপরেই ওই মাদক পাচারকারী জাহাজকে ধরতে অন্য একটি জাহাজ পাঠান হয়। শুধু গুজরাট নয় এরআগেও মাদক চোরাচালান রুখেছে ভারতীয় নৌবাহিনী। সম্প্রতি পুণে ও নয়াদিল্লিতে দু’দিনের অভিযানে ২,৫০০ কোটি টাকা মূল্যের ১১০০ কিলোগ্রাম মেফেড্রোন বাজেয়াপ্ত করা হয়েছে। পুনেতে ৭০০ কেজি মেফেড্রোন এবং দিল্লিতে আরও ৪০০ কেজি নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে নৌ বাহিনী। ইতিমধ্যেই ভারতীয় নৌবাহিনী জাহাজের পাঁচজন ক্রুকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে সবাই পাকিস্তানি নাগরিক বলে জানা গিয়েছে।
![]()

More Stories
সংসদে একাধিক গুরুত্বপূর্ণ বিল পাস, নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনায় প্রস্তুত সরকার
ভগবদ্গীতার আদর্শ ও ক্ষুদিরাম বসুর আত্মবলিদান
জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান বজায় রাখতে পতাকা ভাঁজ করার ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা উচিত