বুলেট ট্রেন কেনার চুক্তি সম্পন্ন করতে চলেছে ভারত জাপানের সঙ্গে! নতুন দিশায় ভারতীয় রেল

সোমালিয়া ওয়েব নিউজ : জাপানের কোম্পানির সঙ্গে বুলেট ট্রেন নিয়ে চুক্তি করতে চলেছে সরকার। ইতিমধ্যেই দেশে বুলেট ট্রেনের প্রজেক্টের কাজ অনেকটাই শেষ হয়েছে। জাপান থেকে আনা হবে সেই ট্রেনগুলি। মার্চ মাসের শেষে জাপান থেকে প্রথম ছ’টি E5 সিরিজ শিনকানসেন ট্রেন (বুলেট ট্রেন) কেনার চুক্তি সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। ২০২৬ সালের জুন-জুলাইতে গুজরাটে প্রথম বুলেট ট্রেন চালু করার বিষয়ে আত্মবিশ্বাসী রেল। মুম্বই থেকে আমদাবাদ রুটে বুলেট ট্রেনের কাজ এগিয়েছে অনেকটাই। শীঘ্রই এই রেটে বুলেট ট্রেন ছুটতে শুরু করতে পারবে বলে আশা করা হচ্ছে। এরপরে ধীরে ধীরে দেশের অন্য প্রান্তেও বুলেট ট্রেন ছুটবে। এই আবহে ই৫ সিরিজের বুলেট ট্রেন কেনার জন্য চুক্তি করতে চলেছে ভারতের কেন্দ্রীয় সরকার। 5রিপোর্ট অনুযায়ী, ই৫ সিরিজের ২৪টি শিঙ্কানসেন ট্রেন বা বুলেট ট্রেন কেনার জন্য জাপানের সঙ্গে চুক্তি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই মাস শেষ হতে হতে সেই চুক্তি সম্পন্ন হবে বলে দাবি করা হচ্ছে রিপোর্টে। রেল কর্তৃপক্ষ আশা করছে, ২০২৬ সালের জুন-জুলাইয়ের মধ্যে গুজরাটে প্রথম বুলেট ট্রেন ছুটতে শুরু করে দেবে। এদিকে জানা যাচ্ছে, মুম্বই ও আমদাবাদ রুটে দুই ধরনের বুলেট ট্রেন ছুটবে। একটি বুলেট ট্রেন হবে ‘লিমিটেড স্টপ’ বা ‘গ্যালপিং’। ৫০৮ কিমি রেলপথ অতিক্রম করতে এই ধরনের ট্রেনের লাগবে মাত্র ২ ঘণ্টা। আর এছাড়া ‘অল-স্টপ’ বুলেট ট্রেনও থাকবে এই রুটে। সেই ট্রেনের মুম্বই থেকে আমদাবাদ যেতে মোট ২ ঘণ্টা ৪৫ মিনিট সময় লাগবে। রিপোর্টে দাবি করা হচ্ছে, সার্বিক ভাবে বুলেট ট্রেন প্রকল্পের কাজ জানুয়রি পর্যন্ত ৪০ শতাংশ সমাপ্ত হয়ে গিয়েছিল। গুজরাটে যেটুকু কাজ হওয়ার কথা, তার মধ্যে ৪৮.৩ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আর মহারাষ্ট্রের অংশের ২২.৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। গত একবছরে এই রুটের ১০০ কিমি দীর্ঘ ভায়াডাক্ট তৈরি হয়েছে। এছাড়া নদীর ওপর দিয়ে ৬টি রেল সেতু তৈরি হয়েছে এই রুটে। এদিকে গুজরাটে সব মিলিয়ে যে ২০টি সেতু তৈরি হওয়ার কথা এই রুটের জন্যে, তার মধ্যে ৭টি সেতুর কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। বুলেট ট্রেন চালানো হলে দেশ আর্থিক ভাবেও লাভবান হবে।

Loading