February 4, 2026

নির্বাচনের অপসারিত রাজীব কুমারের পরিবর্তে, বাংলায় নতুন ডিজি বিবেক সহায়

সোমালিয়া ওয়েব নিউজ : নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ভোটের আগেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরানো হলো। তারা পরিবর্তে দায়িত্বে পাচ্ছেন বিবেক সহায়। সম্ভবত আজ শনিবারই রাজ্য পুলিশের নয়া ডিজি হিসাবে তিনি দায়িত্ব নেবেন বলে জানা গিয়েছে। গত ডিসেম্বর মাসেই রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি পদে বসিয়েছিল নবান্ন। তার আগেও তিনি তথ্যপ্রযুক্তি দফতরের সচিব পদেই কর্মরত ছিলেন। কিন্তু ভোট ঘোষণা হওয়ার দু দিনের মধ্যে আজ রাজীব কুমারকে ডিজি পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। শুধু তাই নয়, নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ডিজিপি পদে বিবেক সহায় থাকবেন বলেই নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে রাজীব কুমারকে তথ্য-সংস্কৃতি এবং ইলেকট্রনিক্স বিভাগের ওএসডি হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই পদে থেকে কোনও ভাবেই নির্বাচন প্রক্রিয়ায় (Lok Sabha Election 2024) হস্তক্ষেপ করতে পারবেন না বলেই খবর। এদিন রাজ্য পুলিশের ডিজি হিসাবে রাজ্যের কাছে তিনটি নাম চায় কমিশন। আর তা বিকেল পাঁচটার মধ্যেই জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বর্তমানে সঞ্জয় মুখোপাধ্যায় এবং রাজেশ কুমার যথাক্রমে রাজ্য দমকল বিভাগের ডিজি এবং রাজেশ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রধান হিসাবে কাজ করছেন। বলে রাখা প্রয়োজন, দীর্ঘদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান নিরাপত্তা উপদেষ্টা হিসাবে কাজ করেছেন বিবেক সহায়। অন্যতম ঘনিষ্ঠ পুলিশ অফিসার ছিলেন তিনি। যদিও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হন রাজ্যের প্রশাসনিক প্রধান। ভোট প্রচার চলাকালীন সেই সময় আহত হন তিনি। আঘাত লাগে পায়ে। যদিও প্লাস্টার এবং হুইল চেয়ারে বসেই প্রচারে সেরেছিলেন মুখ্যমন্ত্রী।সেই সময় প্রধান নিরাপত্তা উপদেষ্টা হিসাবেই ছিলেন বিবেক সহায়। গত নভেম্বরে তাঁকে ডিজি (হোমগার্ড) পদে নিয়োগ করা হয়েছিল। রাজীব কুমারের পর অভিজ্ঞতার দিক দিয়ে যে অফিসারদের নাম উঠে আসছিল, তাঁদের মধ্যে অবশ্য বিবেক সহায়ের নাম ছিল না। নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপের পর রাজীব কুমারকে তথ্যপ্রযুক্তি দফতরের সচিব পদেই ফেরত পাঠিয়েছে রাজ্য সরকার।

Loading