February 5, 2026

সৌদি আরবে পালিত হবে পবিত্র ইদ-উল-ফিতর, পবিত্র কাবায় মুসল্লির আত্মহত্যার চেষ্টা

সোমালিয়া ওয়েব নিউজ : আর কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরই সৌদি আরবে পালিত হবে পবিত্র ইদ-উল-ফিতর। সৌদি আরবের মক্কার পবিত্র কাবা শরীফে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক মুসল্লি। মক্কার আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (৯ এপ্রিল) কাবার মসজিদের ওপর তলা থেকে এক ব্যক্তি লাফ দেন। পরবর্তীতে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।কাবার দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনী এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। তবে পবিত্র এ মসজিদে আত্মহত্যার চেষ্টা চালানো ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি তারা। আরবের এই দেশটিতে এখন সাজো সাজো রব। সেজে উঠেছে মক্কার মসজিদ। কিন্তু, সেই পবিত্র মসজিদেই ভয়ংকর এক দুর্ঘটনা। আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মক্কার আল হারাম মসজিদের উপরতলা থেকে ঝাঁপ দেন এক ব্যক্তি। দ্রুত তাঁকে দেখতে পেয়ে উদ্ধার করেন মক্কা মসজিদের নিরাপত্তারক্ষীরা। সঙ্গে সঙ্গে আহত অবস্থায় ওই ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর জখম অবস্থায় বর্তমানে তিনি চিকিৎসাধীন। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। আদৌ তিনি সৌদি আরবেরই বাসিন্দা কি না সেটাই এখনও জানা যায়নি। এক্স হ্যান্ডেলে গোটা ঘটনা জানিয়ে মক্কা মসজিদ কর্তৃপক্ষ পোস্ট করেছে।

Loading