সোমালিয়া ওয়েব নিউজ : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনহাটার মঞ্চ থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে রামনাবামী নিয়ে সতর্ক করলেন। কারণ ১৭ এপ্রিল রামনবমীর মিছিল যাতে না হয় তার জন্য বন্ধের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘উদয়ন বি কুল। ১৯ তারিখ এখানে ভোট। ১৭ তারিখ যেন কোনও মিটিং-মিছিল না হয়। গুণ্ডা বাহিনী যেন বাইক নিয়ে না মিছিলে বেরোয়। সব নজরে রাখবে। বারাবারি করলে অ্যাকশন নেব। ভোটের ৪৮ ঘন্টা আগে কোনও মিছিল বরদাস্ত করব না।’ আজ কোচবিহারে ভোটের প্রচারে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, ‘বাংলায় এসেছিলেন বড় স্বরাষ্ট্রমন্ত্রী। এসে বলেছেন, উল্টে ঝুলিয়ে রেখে দেব। আপনারাই বলুন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে কি এ কথা শোভা পায়?’ উল্লেখ্য, কয়েকদিন আগেই অমিত শাহ এসে বলেছিলেন, ‘সবাইকে উল্টো করে টাঙিয়ে সোজা করে দেওয়া হবে, আপনারা চিন্তা করবেন না।’ আর যার পরেই আজ মুখ্যমন্ত্রীর তরফে এমন মন্তব্য সামনে আসলো।
![]()

More Stories
প্রথম দিনেই বড় বার্তা মুখ্যমন্ত্রীর, বিধানসভায় লাইভ সম্প্রচার ও বিরোধীদের মর্যাদার আশ্বাস
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে সরানো হল প্রিয়দর্শিনী মল্লিককে
‘লক্ষীর ভান্ডার’ প্রকল্পের উপভোক্তারাই এবার সরাসরি নতুন ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পাবেন; মন্ত্রী অগ্নিমিত্রা পাল