সোমালিয়া ওয়েব নিউজ : প্রথম দফার ভোটের আগেই কেন্দ্রীয় বাহিনী কী কী করতে পারবে, কী কী করতে পারবে না (Dos and donts for CAPF) তা মুখ্য নির্বাচন আধিকারিক তথা সিইও-র অফিস থেকে সব জেলা শাসক ও জেলা নির্বাচন অফিসারকে পরিষ্কার জানিয়ে দেওয়া হল । ২০২১ সালের ভোটে শীতলখুচির একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনার ঘটনা তীব্র বিতর্ক তৈরি করেছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে যে রাজনৈতিক পরিবেশ তৈরি হয় তা পরবর্তী দফার ভোটকে প্রভাবিত করেছিল বলেও অনেকে মনে করেন। এবার গোড়া থেকেই এ ব্যাপারে নির্বাচন কমিশন সতর্ক।
• কমিশন জানিয়ে দিয়েছে, ভোটার, পোলিং এজেন্ট, ভোট কর্মীরা যাতে নিয়ম মেনে চলেন সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। তবে তাঁদের সঙ্গে যেন নম্রভাবে কথা বলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সৌজন্যে যেন ঘাটতি না হয়।
• বুথে কোনও দুর্ঘটনা বা অনভিপ্রেত ঘটনা ঘটে গেলে দ্রুত ও নিরপেক্ষ পদক্ষেপ করতে হবে।
• ভোটাররা যাতে নির্ভয়ে ও অবাধে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে হবে।
• কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বুথের গেটে থাকবেন। প্রিসাইডিং অফিসার ডাকলে তবেই বুথের মধ্যে ঢুকতে পারবেন।
• কোনওভাবেই এলোপাথাড়ি গুলি চালানো যাবে না। একমাত্র ইভিএম, ভোট কর্মীদের সুরক্ষা ও আত্মরক্ষার আর কোনও উপায় না থাকলে তবেই গুলি চালানো যাবে।
• অযথা জোর দেখানো যাবে না। কোনওরকম কুকথা বা গালমন্দ করাও যাবে না।
• কারও সঙ্গে খুব বন্ধুত্ব করা যাবে না। কারও কাছ থেকে চা, সিগারেট খাওয়া যাবে না। বুথের মধ্যে ধূমপানও চলবে না। কমিশনের সেই ডুজ অ্যান্ড ডোন্টস হুবহু নিচে দেওয়া হল- প্রসঙ্গত, কোচবিহারের শীতলখুচিতে যে গুলি চালনার ঘটনা ঘটেছিল তা নিয়ে মতান্তর রয়েছে। কেন্দ্রীয় বাহিনী দাবি করেছিল, গুজব ছড়িয়ে তাদের উপর হামলা করা হয়েছিল। এমনকি তাদের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছিল। সেই সময়ে কোচবিহারের পুলিশ সুপার দেবাশিস ধরও অনেকটা তেমনই দাবি করেছিলেন। তবে তাঁকে রাজ্য সরকার পরে সাসপেন্ড করেছিল। সেই সঙ্গে দেবাশিস ধরের বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছিল। সেই তিনি তথা দেবাশিস ধর এবার ভোটে পুলিশের চাকরি থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তাকেই বিজেপি বীরভূমে প্রার্থী করেছেন।
![]()

More Stories
কয়লা পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গে ইডির তল্লাশি অভিযান, দুর্গাপুর ও বুদবুদে হানা
দিল্লিতে রাজ্য পুলিশের বাড়তি টিম, ২২ জনের দল রাতের বিমানে রওনা
লোকভবনে রাজ্যপালের কাছে SIR সংক্রান্ত দাবিপত্র বিজেপি বিধায়কদের