February 4, 2026

এসএসসি মামলায় রায় ঘোষণা পর, বিচারকদের প্রশ্ন ছুড়লেন মুখ্যমন্ত্রী!

সোমালিয়া ওয়েব নিউজ : স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে ‘দুর্নীতি’র মামলার রায় সোমবার ঘোষণা করেছে কলকাতা হাই কোর্ট। ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ এদিন ২০১৬ সালের পরীক্ষার প্যানেলের গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশের গোটা প্যানেলই বাতিল করে দেয়। শুধু তাই নয়, বেআইনিভাবে যাঁরা চাকরি পেয়েছিলেন তাঁদের ফেরাতে হবে বেতন,তাও ১২ শতাংশ সুদ সমেত। আর এই নিয়েই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন,আট বছর যাঁরা চাকরি করলেন তাঁরা বেতন কীভাবে ফেরত দেবেন? সেটা কি আদৌ সম্ভব। সোমবার ভোটের প্রচারে উত্তর দিনাজপুরে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখান থেকে চাকরি বাতিলের প্রসঙ্গ তোলেন তিনি। কড়া ভাষায় প্রতিক্রিয়া দেন। বলেন, “রায় নিয়ে বলার অধিকার আমার রয়েছে। আমি চ্যালেঞ্জ করছি। কারণ ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি বাতিল মানে প্রায় দেড় লক্ষ পরিবার। বলছে কি না আট বছর তাঁরা চাকরি করেছে, চার সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। এটা সম্ভব?” এরপরই ক্ষুব্ধ মমতা বলেন, “আপনারা যাঁরা এই রায়টা দিচ্ছেন, সারা জীবন আপনারা যাঁরা চাকরি করলেন, তাঁদের যদি টাকা ফেরত দিতে বলা হয় পারবেন দিতে?” মুখ্যমন্ত্রী এও শুনিয়ে দেন, “সব তো সরকারি টাকায় চলেন, সরকারের গাড়িতে চড়েন, সরকারি নিরাপত্তা পান। আমরা আপনাদের সম্মান করি।” এরপর চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “আমি এই অর্ডারকে বেআইনি বলছি। বিচারপতিকে নয়। মুখ্যমন্ত্রী দাবি করেন আমরা এটা নিয়ে উচ্চ-আদালতে যাচ্ছি।” এবং চাকরি হারাতে পাশে সর্বদাই আছেন সভা মঞ্চ থেকে স্পষ্ট জানিয়ে দেন তিনি।

Loading