সোমালিয়া সংবাদ,চন্দননগর: চন্দননগর বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্টের প্রার্থী গৌতম সরকারের নাম ঘোষণা হতেই শুরু হল দেওয়াল লিখন। পাশাপাশি সিপিএম কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। নাম ঘোষণার পরেই সংযুক্ত মোর্চা তথা বাম কংগ্রেস মিলে প্রার্থী গৌতম সরকারকে নিয়ে চন্দননগর স্টেশন রোড হয়ে বেশ কিছু এলাকায় মিছিল বের করে। তবে গত বিধানসভা নির্বাচনেও গৌতমবাবু বামফ্রন্টের প্রার্থী হয়ে দাঁড়ালেও তৃণমূলের কাছে পরাজিত হন । এবার তাঁকে আবার প্রার্থী করা হয়েছে। গৌতমবাবু বলেন, গতবার কিছু ভোটে পরাজিত হয়েছি। তবে এলাকার মানুষ সেই বিধায়ককে কাছে পায়নি। কোন কাজ হয়নি। মানুষ তাই আমার পাশে আছে। আমি ১০০% নিশ্চিত এই বিধানসভা থেকে জিতব ।
![]()

More Stories
বাংলা ভাষার মর্যাদার প্রশ্নে আত্মত্যাগ—রাজেশ ও তাপসের স্মৃতিতে আজও ফিরে আসে দাড়িভিটের সেই দিন
পড়ুয়াদের পুষ্টিকর খাবারে জোর, মিড-ডে মিলের পরিধি বাড়াচ্ছে রাজ্য
রাজ্যে প্রথমবার PM বিশ্বকর্মা কর্মসূচি, কলকাতায় ৩ হাজার উপভোক্তাকে টুল কিট ও ঋণের চেক