সোমালিয়া সংবাদ, চাঁপদানী: হুগলি জেলার চন্দননগর বিধানসভা নির্বাচন কেন্দ্রের প্রার্থী ইন্দ্রনীল সেন ও চাঁপদানী বিধানসভা নির্বাচন কেন্দ্রের প্রার্থীর অরিন্দম গুইনের বিধানসভার নির্বাচনের জেতার অন্যতম ভরসা চাঁপদানী পৌরসভার প্রাক্তন কাউন্সিলর শ্রীকান্ত মন্ডল। চাঁপদানী পৌরসভার প্রাক্তন কাউন্সিলর শ্রীকান্ত মন্ডল এক একান্ত সাক্ষাৎকারে জানান, চন্দননগর বিধানসভা কেন্দ্রের গৌড়হাটি নামের জায়গাটি বরাবর বামফ্রন্টের দখলে ছিল।কোনদিন এখানে বামফ্রন্টের প্রার্থীরা ছাড়া অন্য কোন পার্টির প্রার্থীরা জয়যুক্ত হননি। তাই চন্দননগর বিধানসভার নির্বাচন কেন্দ্রের প্রার্থী ইন্দ্রনীল সেন তাঁর কাছে দাবী করেছেন এবার গৌড়হাটি থেকে তাঁকে বিধানসভার নির্বাচনে জয়যুক্ত করতে হবে। এরপর পাশাপাশি চাঁপদানী বিধানসভার নির্বাচন কেন্দ্রের প্রার্থী অরিন্দম গুইন তাঁকে নাকি ফোন করে জানান, তিনি এবার চাঁপদানী বিধানসভার নির্বাচন কেন্দ্রের প্রার্থী হয়েছেন। তাই তাঁকে চাঁপদানী পৌরসভার সাতটি ওয়ার্ড থেকে জয়যুক্ত করতে হবে। শ্রীকান্ত মন্ডল বলেন, চাঁপদানী পৌরসভার ১৫ নং ওয়ার্ডের আমি প্রাক্তন কাউন্সিলর। এই ওয়ার্ডেটি আমার হাতেই আছে। এছাড়াও তাঁদের কথা মত আরও সাতটি ওয়ার্ড থেকেও তাঁদের জয়যুক্ত করবই। এখানকার ভোটাররা বেশিরভাগ গরিব মানুষ। তাঁদের পরিবারের সদস্যদের যে কোন সাহায্যের জন্য আমি সারা বছর পাশে থাকি। গরিব মানুষের মেয়ের বিয়ে থেকে শুরু করে এলাকার বাসিন্দাদের আপদে বিপদে সাহায্যের জন্য আমি পাশে দাঁড়াই। এছাড়াও শ্রীকান্ত মন্ডল বলেন, আমফান ঝড়ের সময় যেভাবে গরিব মানুষের পাশে দাঁড়িয়ে থেকে সাহায্য করেছি তাতে এলাকার গরিব মানুষদের উপর (ভোটারদের) আমার ভরসা আছে। তাছাড়াও আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেভাবে উন্নয়ন করেছেন তা অতুলনীয় ।
![]()

More Stories
মুখ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট, গোঘাট থানায় অভিযোগ—যুবক আটক
বাঁশের কঞ্চির ছিপ থেকে আধুনিক চারা,রিল—বদলে গিয়েছে মাছ ধরার সরঞ্জামের দুনিয়া
স্বর্গীয় বলরাম ঘোষের জন্মশতবর্ষে বাজুয়া হাই স্কুলের কাবাডি ও ফুটবল প্রতিযোগিতা