সোমালিয়া ওয়েব নিউজঃ আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে সক্রিয় ভূমিকা নিতে সর্বভারতীয় কংগ্রেস কমিটি (AICC) গতকাল তিনজন পর্যবেক্ষকের নাম ঘোষণা করেছে। এই তালিকায় রয়েছেন দলের তিন প্রবীণ নেতা — অশোক গেহলট, ভূপেশ বাঘেল ও অধীর রঞ্জন চৌধুরী।
দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের সম্মতিক্রমে কংগ্রেসের সাধারণ সম্পাদক কে.সি. বেনু গোপাল এই তিন নেতার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। নির্বাচনের আগে রাজ্যের সংগঠন ও জোট সহযোগীদের সঙ্গে সমন্বয় সাধন, প্রার্থী বাছাই ও প্রচার কৌশল নির্ধারণে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
পার্টির শীর্ষ নেতৃত্বের মতে, অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রজ্ঞার কারণে এই তিন নেতা বিহারে দলের পুনরুত্থানে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদী কংগ্রেস শিবির।

![]()

More Stories
সত্যান্বেষী ব্যোমকেশের স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি
বাংলা ভাষার মর্যাদার প্রশ্নে আত্মত্যাগ—রাজেশ ও তাপসের স্মৃতিতে আজও ফিরে আসে দাড়িভিটের সেই দিন
পড়ুয়াদের পুষ্টিকর খাবারে জোর, মিড-ডে মিলের পরিধি বাড়াচ্ছে রাজ্য