সোমালিয়া ওয়েব নিউজ; কনকনে উত্তুরে হাওয়ার দাপটে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই উড়িষ্যার শ্রীক্ষেত্র পুরীতে ওড়ন ষষ্ঠী–কে ঘিরে এক অন্য মানবিক গল্প ফের আলোচনায়।
সম্প্রতি মন্দির–প্রাঙ্গণে ভান্ডারার প্রসাদ সংগ্রহ করতে গিয়ে এক ভিখারি, দিননাথ, তাঁর একমাত্র চাদরটি হারান। পরে এক অজ্ঞাত ব্যক্তি নিজের গা থেকে নীল জরিপাড় চাদর খুলে তাঁকে জড়িয়ে দিয়ে চলে যান। পরদিন সকালে মন্দিরের বিগ্রহের শীতবস্ত্র চুরি যাওয়ার অভিযোগে উত্তেজিত জনতা দিননাথকেই চোর বলে চিহ্নিত করে।
তবে পরিস্থিতি শান্ত করেন মন্দিরের প্রধান পুরোহিত। পরে তিনি জানান, ভিখারিকে চাদরদানকারী আগন্তুক ‘প্রভু’ স্বয়ং, যিনি তাঁর স্বপ্নে এসে দিননাথের নির্দোষতা ও দীনসেবার বার্তা দিয়ে গিয়েছেন।
এরপর থেকেই এক নজিরবিহীন সিদ্ধান্ত—গত বছর থেকে প্রতি ওড়ন ষষ্ঠীতে শুধু দেবতাকে শীতবস্ত্র পরানো নয়, পুরোহিত নিজে শ্রীক্ষেত্রের রাজপথ ও অলি–গলির দুঃস্থ মানুষদেরও নতুন শীতবস্ত্র বিতরণ করছেন।
পুরোহিতের ভাষায়, “দীনের বেশে প্রভু কোথায় থাকেন, তা কেউ জানে না—মানুষের সেবাই তাঁর শ্রেষ্ঠ পূজা।”
ধর্মীয় আচার ঘিরে এই অভিনব উদ্যোগ এখন সমানভাবে আধ্যাত্মিক ও সামাজিক সহমর্মিতার প্রতীক হয়ে উঠেছে শ্রীক্ষেত্রে।
![]()

More Stories
রাজ্যে প্রথমবার PM বিশ্বকর্মা কর্মসূচি, কলকাতায় ৩ হাজার উপভোক্তাকে টুল কিট ও ঋণের চেক
দুর্গাপুজোয় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, সর্বোচ্চ চাহিদা ১২ হাজার মেগাওয়াট
কিশোরী মাতৃত্ব রুখতে কড়া পদক্ষেপ, পকসো আইনে মামলা করার নির্দেশ মুখ্যমন্ত্রীর