সোমালিয়া ওয়েব নিউজঃ উত্তর ২৪ পরগণার অশোকনগরের কল্যানগড় বাজার এলাকায় নতুন বাড়ি তৈরির জন্য মাটি খোঁড়ার সময় দুটি খুলি ও বেশ কিছু মানব হাড় উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাসিন্দা কাজল ব্যানার্জী পুরনো বাড়ি ভেঙে নতুন নির্মাণকাজ শুরু করেছিলেন। খোঁড়াখুঁড়ি চলাকালীন শ্রমিকরা মাটির নীচে হাড়ের সন্ধান পান, এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অশোকনগর থানার পুলিশ এবং প্রচুর সংখ্যক পুলিশ কর্মী। নিরাপত্তার স্বার্থে বিপুল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বিষয়টি তদন্তের আওতায় নেওয়া হয়েছে এবং উদ্ধার হওয়া খুলিগুলি পরীক্ষার জন্য ফরেনসিকে পাঠানোর প্রস্তুতি চলছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, এত জনবহুল বাজার এলাকায় এমন উদ্ধার ঘিরে বহু প্রশ্ন জন্ম নিয়েছে—এটি কি পুরনো কবরস্থান, নাকি অন্য কোনো ঘটনার যোগ আছে, তা খতিয়ে দেখছে পুলিশ। পূর্ণাঙ্গ তদন্তের পরই প্রকৃত তথ্য সামনে আসবে।

![]()

More Stories
বাংলা ভাষার মর্যাদার প্রশ্নে আত্মত্যাগ—রাজেশ ও তাপসের স্মৃতিতে আজও ফিরে আসে দাড়িভিটের সেই দিন
পড়ুয়াদের পুষ্টিকর খাবারে জোর, মিড-ডে মিলের পরিধি বাড়াচ্ছে রাজ্য
রাজ্যে প্রথমবার PM বিশ্বকর্মা কর্মসূচি, কলকাতায় ৩ হাজার উপভোক্তাকে টুল কিট ও ঋণের চেক