February 4, 2026

শুধু কালবৈশাখী নয়, আসছে টর্নেডো!দুর্যোগের আশঙ্কাবার্তা

সোমালিয়া ওয়েব নিউজ : তাপপ্রবাহ থেকে কিছুটা স্বস্তি রাজ্যে জুড়ে। আজ সোমবার এবং আগামিকাল মঙ্গলবারেও দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কালবৈশাখী (Kalbaisakhi) আছড়ে পড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। শহর কলকাতাতেও রয়েছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। সবার প্রশ্ন এখন একটাই- কখন বৃষ্টি নামবে? দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দাদের জন্য স্বস্তির পূর্বাভাসের মধ্যেই আশঙ্কার খবর। দুর্যোগের আশঙ্কাবার্তা জারি করে দিল হাওয়া অফিসে। গতকাল রাত থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলায় দমকা বাতাস বইছে। মাঝে মাঝে আকাশে মেঘ দেখা যাচ্ছে। তাপমাত্রাও নিম্নমুখী। আজ থেকে টানা কয়েকদিন ঝড়-বৃষ্টির হতে পারে। তার পাশাপাশি ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। এতে উত্তাল হবে নদী ও সমুদ্র। সুন্দরবন এলাকায় দুর্যোগের মাত্রা বেশি হওয়ার আশঙ্কা। এই পরিস্থিতি মোকাবিলায় সুন্দরবন পুলিশ নামখানাসহ একাধিক থানার উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করে মাইকে প্রচার করতে শুরু হয়েছে। সুন্দরবনে দুর্যোগের মাত্রা বেশি হতে পারে বলে আশঙ্কা। সেখানে টর্নেডোর সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে রাজ্যের কোথাও আর তাপপ্রবাহের সতর্কতা নেই। বরং আগামী কয়েকদিনে তাপমাত্রা বেশ কিছুটা কমে যাবে। স্বাভাবিকের কাছে নেমে আসবে পারদ। তবে উপকূলবর্তী জেলাগুলিতে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। আগামিকাল থেকে সমুদ্র উত্তাল হবে। মৎস্যজীবীদের আগামী বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Loading