সোমালিয়া ওয়েব নিউজ : আগামী ৭ মে তৃতীয়বার মহাকাশে পাড়ি দিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত সুনীতা ইউলিয়ামস এবং তাঁর সঙ্গী হচ্ছেন বুচ উইলমোর। ৫৯ বছর বয়সে আবারও ইতিহাস তৈরি করতে চলেছেন সুনীতা উইলিয়ামস। এর আগে ২০০৬ ও ২০১২-তে মহাকাশ অভিযানে অংশ নিয়েছিলেন তিনি। সব মিলিয়ে ৩২২ দিন মহাকাশে কাটানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। ৭ মে, মঙ্গলবার আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে সুনীতাকে নিয়ে একেবারে নতুন এক মহাকাশযান ‘বোয়িং স্টারলাইনারে’ উড়বে মহাকাশযান। এবার তিনি সঙ্গে নিয়ে যাচ্ছেন গণেশ মূর্তি। এক সাক্ষাৎকারে সুনীতা জানিয়েছেন, গণেশকে সৌভাগ্যের প্রতীক হিসেবে মনে করেন তিনি। তাই এবার তিনি মূর্তি নিয়ে যাচ্ছে মহাকাশে। এর আগে ভগবৎ গীতাও নিয়ে গিয়েছিলেন তিনি। নতুন মহাকাশযানে ওড়ার অভিজ্ঞতা তাঁর নেই, তবে তিনি জানিয়েছেন, ইন্টারন্যাশনার স্পেস সেন্টার যেন তাঁর কাছে বাডি় ফেরার মতো। তিনি শুধু ভারতীয় বংশোদ্ভূত নন, ভারতীয় সংস্কৃতির সঙ্গেও তাঁর যোগ রয়েছে। এর আগে তিনি জানিয়েছিলেন, মহাকাশে বসে সিঙাড়া খেতে পছন্দ করেন তিনি। সর্বাধিক স্পেসওয়াক করার রেকর্ড রয়েছে সুনীতা ইউলিয়ামসের ঝুলিতে। সব মিলিয়ে তিনি ৫০ ঘণ্টা ৪০ মিনিট স্পেসওয়াক করেছেন।
![]()

More Stories
ভারত–মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত: শুল্ক হ্রাস, বিরল খনিজে সহযোগিতা ও কূটনৈতিক উদ্যোগ জোরদার
নির্বাচনের আগে বাংলাদেশে নারী ও সংখ্যালঘুদের উপর আক্রমণ বাড়ছে, উদ্বেগ প্রকাশ হিউম্যান রাইটস ওয়াচের
নিরাপত্তা জোরদারে ১ কোটিরও বেশি ভিসা বাতিল করল আমেরিকা