সোমলিয়া সংবাদ, গোঘাট: অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো গোঘাট এক নম্বর ব্লকের বালি অঞ্চলের দিঘড়া গাজনঘাট এলাকায়। স্থানীয় মানুষ মঙ্গলবার সকালে ওই মৃতদেহ দেখতে পেয়ে গোঘাট থানায় খবর দেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। স্থানীয় বাসিন্দারা জানান, ওই ব্যক্তি এলাকার কেউ নন। হয় তাঁকে বাইরে থেকে নিয়ে এসে ওখানে খুন করা হয়েছে, নয়তো বাইরে খুন করে ওখানে ফেলে দেয়া হয়েছে। যদিও পুলিশের দাবি, কিভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে তা একমাত্র ময়নাতদন্তের পরই বলা সম্ভব।
![]()

More Stories
সুরে-সুরে ধর্মের ও আধ্যাত্মিকতার মিলবন্ধনের বার্তা, ভাদুরে বিশ্বকর্মা পুজোর মেলায় কাওয়ালির আসর
মুখ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট, গোঘাট থানায় অভিযোগ—যুবক আটক
বাঁশের কঞ্চির ছিপ থেকে আধুনিক চারা,রিল—বদলে গিয়েছে মাছ ধরার সরঞ্জামের দুনিয়া