September 27, 2026

১০ জন প্রার্থীই পছন্দ নয়, আরামবাগ লোকসভার।

সোমালিয়া ওয়েব নিউজ; আরামবাগ লোকসভা কেন্দ্রের ১০ জন প্রার্থীর একটিও পছন্দের নয় ১৮ হাজার ৩১ জন ভোটদাতার। NOTA (নোটা) তে তারই প্রতিফলন হয়েছে। এখন বিচার্য বিষয় এত সংখ্যক ভোটদাতা সবাই কি বিমুখ, নাকি ভুল করে বোতাম চেপেছে। যদি ভুল করে হয় তাহলে জনপ্রতিনিধিরা বা নির্বাচন কমিশন ভোটারদের ভোটদান প্রক্রিয়া কি বোঝাতে অক্ষম হয়েছে? আর যদি জেনে বুঝে ভোটাররা নোটাতে ভোট দিয়ে থাকে তাহলে এই দশ প্রার্থীর মধ্যে কাউকেই পছন্দ হলো না কেন এই কারণ কি কেউ খুঁজবে?

Loading