সোমালিয়া ওয়েব নিউজ; রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সপ্তদশ লোকসভা ভেঙে দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে গতকাল তাঁকে অবিলম্বে সপ্তদশ লোকসভা ভেঙে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে ওই বৈঠকে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, নীতিন গড়করি, রাজনাথ সিং প্রমুখ। কেন্দ্রে নতুন সরকার গঠনের দাবি নিয়ে সেখানে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে, রাষ্ট্রপতি ভবনে মন্ত্রিসভার বিদায়ী সদস্যদের জন্য নৈশভোজের আয়োজন করেন শ্রীমতি মুর্মু।
![]()

More Stories
সংসদে একাধিক গুরুত্বপূর্ণ বিল পাস, নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনায় প্রস্তুত সরকার
ভগবদ্গীতার আদর্শ ও ক্ষুদিরাম বসুর আত্মবলিদান
জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান বজায় রাখতে পতাকা ভাঁজ করার ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা উচিত