সোমালিয়া ওয়েব নিউজ; কার্ণি সেনা প্রধানের হত্যার ঘটনায় গোল্ডি ব্রারের বিরুদ্ধে চার্জশিট দাখিল করার এক দিন পর জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ গতকাল পাঞ্জাবের ব্রার ও তার সহযোগীদের সঙ্গে সম্পর্কিত ৯ টি জায়গায় তল্লাশি চালায়। এই জঙ্গী ও তার দলবলের সম্পর্কে কারোর কাছে কোনোরকম খবর থাকলে, এনআইএ-কে জানানোর জন্য জাতীয় তদন্তকারী সংস্থা জনগণের কাছে আবেদন জানিয়েছে। ল্যান্ডলাইন নম্বর ০১৭২-২৬৮২-৯০১, মোবাইল নম্বর ৭৭৪৩-০০২৯-৪৭ এ ফোন করে অথবা হোয়াটস অ্যাপ বা টেলিগ্রাম মারফত্ এই তথ্য জানানো যাবে। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও এনআইএ জানিয়েছে।

![]()

More Stories
মনমোহন সিংয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিন দিনের ব্যাংক ধর্মঘটের ডাক UFBU-এর
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে অপরিশোধিত তেলে আমদানি শুল্ক কমাল সরকার