সোমালিয়া ওয়েব নিউজ; রাজ্যে পথশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ে গ্রামীণ এলাকায় আরও ২৫ হাজার রাস্তা তৈরি করতে চলেছে রাজ্য সরকার। সরাসরি মুখ্যমন্ত্রী’র হেল্পলাইনে জমা পড়া আবেদনের ভিত্তিতে এই রাস্তা তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। পথশ্রী ৩ প্রকল্পের আওতায় ৩ হাজার ৪৭৫ কোটি ৪১ লক্ষ টাকা ব্যয়ে ১১ হাজার ৮৮৫ কিলোমিটার রাস্তা তৈরির কাজ অনুমোদিত হয়েছে। এই কাজ অনেকটা এগিয়েও গেছে। নির্বাচনের কারণে যেসব জায়গায় রাস্তা তৈরির কাজ শেষ করা যায়নি, সেখানে দ্রুত কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।পঞ্চায়েত দফতর সূত্রে জানা গেছে, হেল্পলাইনে ৪০ হাজার গ্রামীণ রাস্তার আবেদন জমা পড়ে। তার মধ্যে ২৫ হাজার আবেদন মঞ্জুর হয়েছে।পথশ্রী প্রকল্পের আওতায় এপর্যন্ত রাজ্যের ২২টি জেলায় ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে।
![]()

More Stories
গুন্ডাদমন বিল নিয়ে জল্পনা, রাষ্ট্রপতি ফেরত পাঠানোর খবর ভিত্তিহীন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাজস্ব আদায়ে পক্ষপাতমূলক আচরণ বদলের বার্তা, উন্নয়নে আধিকারিকদের সক্রিয় ভূমিকার আহ্বান
পুজোর আগেই পথে নামছে আরও ৯০ সরকারি বাস, সব বাসে শীতাতপ নিয়ন্ত্রণের পরিকল্পনা