সোমালিয়া ওয়েব নিউজ; মালদা জেলার মানিকচকে বছর চারেকের এক শিশুর বার্ড-ফ্লু ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও রাজ্য স্বাস্থ্য দপ্তরের এক প্রতিনিধিদল পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আজ সেখানে যাচ্ছে। এনিয়ে আতঙ্কের কোনো কারণ নেই বলে স্বাস্থ্য দফতর জানিয়েছে। গতকাল স্বাস্থ্য ভবনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রাণিসম্পদ উন্নয়ন বিভাগের আধিকারিকদের সঙ্গে মিলে বিষয়টির দিকে নজর রাখা হচ্ছে। ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে বলে এখনও কোনও প্রমাণ পাওয়া যায়নি। আক্রান্ত শিশুটি এখন সুস্থ ।জানা গেছে, মানিকচকের ঐ শিশুটির বাড়িতে হাঁস মুরগীর খামার আছে। সেখান থেকেই সংক্রমণ ছড়াতে পারে বলে সন্দেহ।তবে, বার্ড ফ্লু সংক্রমণের পরিস্থিতি যাচাই করতে এখনো পর্যন্ত ২৯ হাজার হাঁস মুরগীর পরীক্ষা করা হয়েছে। কিন্তু উদ্বেগের কোনো কারণ নেই। এ’ব্যাপারে আরো পরীক্ষা-নিরিক্ষা চলবে।
![]()

More Stories
গুন্ডাদমন বিল নিয়ে জল্পনা, রাষ্ট্রপতি ফেরত পাঠানোর খবর ভিত্তিহীন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাজস্ব আদায়ে পক্ষপাতমূলক আচরণ বদলের বার্তা, উন্নয়নে আধিকারিকদের সক্রিয় ভূমিকার আহ্বান
পুজোর আগেই পথে নামছে আরও ৯০ সরকারি বাস, সব বাসে শীতাতপ নিয়ন্ত্রণের পরিকল্পনা