সোমালিয়া ওয়েব নিউজ; পুজোর সময় প্রত্যাশিত অতিরিক্ত ভিড়ের কারণে যাতে যাত্রীরা তাদের প্রয়োজন অনুযায়ী টিকিট বুক করতে পারেন সে কারণে আগামী ১৬ জুন থেকে আগামী ১৪ ই জুলাই পর্যন্ত পূর্ব রেলের শিয়ালদহ ও হাওড়া ডিভিশনের রিজার্ভেশন অফিসগুলি (পিআরএস এবং এসআরও উভয়ই) প্রতিটি রবিবার অর্থাৎ ১৬,২৩, ৩০ জুন এবং ৭ ও ১৪ জুলাই সকালের শিফটে খোলা থাকবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র একথা জানিয়ে বলেন, হাওড়া ডিভিশনের সমস্ত রিজার্ভেশন অফিস (পিআরএস এবং এসআরও) রবিবার উল্লিখিত শিফট এবং তারিখে খোলা থাকবে।শিয়ালদহ ডিভিশনের যে ৪৫টি রিজার্ভেশন অফিস রবিবার খোলা থাকবে, সেগুলি হলোশিয়ালদহ ,পলাশী, বেলডাঙ্গা কলকাতা, বিধাননগর রোড, দমদম জংশন , দমদম ক্যান্টনমেন্ট , দক্ষিনেশ্বর, বেলঘরিয়া, সোদপুর, টিটাগড় , বারাকপুর , শ্যামনগর, কাঁকিনাড়া, মধ্যমগ্রাম, বারাসাত,নৈহাটী, কাঁচরাপাড়া, কল্যাণী, রানাঘাট , মাজদিয়া, বগুলা, শান্তিপুর, কৃষ্ণনগর সিটি, বেথুয়াডহরী, দেবগ্রাম , , বহরমপুর কোর্ট, মুর্শিদাবাদ, লালগোলা , লক্ষীকান্তপুর , বারুইপুর, ডায়মন্ড হারবার, বিরাটি , হাবরা , ঠাকুরনগর, বনগাঁও, বসিরহাট, হাসনাবাদ, যাদবপুর , বালিগঞ্জ, টালিগঞ্জ, সোনারপুর, কোমাগাতা মারু বজ বজ , মাঝেরহাট এবং ক্যানিং স্টেশন ।
![]()

More Stories
গুন্ডাদমন বিল নিয়ে জল্পনা, রাষ্ট্রপতি ফেরত পাঠানোর খবর ভিত্তিহীন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাজস্ব আদায়ে পক্ষপাতমূলক আচরণ বদলের বার্তা, উন্নয়নে আধিকারিকদের সক্রিয় ভূমিকার আহ্বান
পুজোর আগেই পথে নামছে আরও ৯০ সরকারি বাস, সব বাসে শীতাতপ নিয়ন্ত্রণের পরিকল্পনা