সোমালিয়া ওয়েব নিউজ; অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হবে আগামী ২৪-শে জুন। এই পর্বে নব নির্বাচিত সাংসদদের শপথ গ্রহণ, অধ্যক্ষ নির্বাচন, রাষ্ট্রপতির অভিভাষণ এবং তা নিয়ে আলোচনা হবে। অন্যদিকে, ২৭-শে জুন শুরু হবে রাজ্যসভার ২৬৪-তম অধিবেশন। সংসদের উভয় সভার এই পর্বের সমাপ্তি ঘটবে তেসরা জুলাই।সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, জনগণ তাদের সিদ্ধান্ত জানিয়েছেন, এবার দায়িত্ব সাংসদদের। ১৪০ কোটি ভারতীয়র আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য আলোচনা, বিতর্ক এবং সিদ্ধান্ত গ্রহণের সঠিক জায়গা সংসদ বলে তিনি জানান।
![]()

More Stories
মনমোহন সিংয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিন দিনের ব্যাংক ধর্মঘটের ডাক UFBU-এর
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে অপরিশোধিত তেলে আমদানি শুল্ক কমাল সরকার