September 27, 2026

বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছুঁয়ে ফেলা এন টি পি সি ফারাক্কা।

সোমালিয়া ওয়েব নিউজ;১৩ হাজার ৭৮৪ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছুঁয়ে ফেলা এন টি পি সি ফারাক্কা এবার সবুজ বিশ্বের প্রতি তাদের দায়বদ্ধতার প্রমাণ রাখতে ১৩০০ কোটি টাকা ব্যায়ে নির্মাণ করছে নতুন ফ্লু গ্যাস ডি-সালফারাইজেশন ব্যবস্থাপনা। ইতিমধ্যেই তার কাজ শুরু হয়ে গেছে, চিমনি প্রস্তুত হয়ে গেলে ২০২৭ সালের মধ্যে চালু হবে এই ব্যবস্থা। এর ফলে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানী থেকে নির্গত ক্ষতিকারক গ্যাস নিষ্ক্রিয় হয়ে তবেই বায়ু মণ্ডলে পৌঁছবে। গত মঙ্গলবার ফারাক্কা এন টি পিসির বিশেষ অনুষ্ঠানে তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজের নানান খতিয়ান তুলে ধরে সাংবাদিক সম্মেলন করেন ফারাক্কা তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প প্রধান রমাকান্ত পাণ্ডা। প্রকল্পের অভ্যন্তরের সভা গৃহে সাংবাদিক সম্মেলনের আগে প্রজেক্ট টাউনশিপের ভেতর সামাজিক দায়বদ্ধতা প্রকল্পের অন্তর্ভুক্ত কিশোরী সশক্তিকরণের আওতায় থাকা ক্লাস সিক্সের ১২০ জন ছাত্রী’কে সংবর্ধিত করা হয়।

Loading