সোমালিয়া ওয়েব নিউজ;পশ্চিমবঙ্গে তপশিলী জাতি ও উপজাতিভুক্ত দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রীদের ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং পাঠক্রমে ভর্তির জন্য যোগ্যশ্রী প্রশিক্ষণ প্রকল্পে এবার সংখ্যালঘু, অন্যান্য অনগ্রসর এবং সাধারণ শ্রেণীভুক্তদেরও অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক্স হ্যান্ডলে জানিয়েছেন, এরাও একাদশ শ্রেণী থেকে এই প্রকল্পে বিনামূল্যে প্রশিক্ষণের সুবিধা পাবে। এজন্যে রাজ্যজুড়ে প্রশিক্ষণ কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে ৫০ ও দু হাজার প্রশিক্ষিত সহায়ক নিয়োগ করা হয়েছে। চলতি বছরে এই প্রকল্পে রাজ্যের অনেক ছাত্র ছাত্রী আইআইটির জেইই অ্যাডভানস, রাজ্য জয়েন্ট এন্ট্রান্স ও নিটে সফল হয়েছেন বলেও পরিসংখ্যান দিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

![]()

More Stories
গুন্ডাদমন বিল নিয়ে জল্পনা, রাষ্ট্রপতি ফেরত পাঠানোর খবর ভিত্তিহীন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাজস্ব আদায়ে পক্ষপাতমূলক আচরণ বদলের বার্তা, উন্নয়নে আধিকারিকদের সক্রিয় ভূমিকার আহ্বান
পুজোর আগেই পথে নামছে আরও ৯০ সরকারি বাস, সব বাসে শীতাতপ নিয়ন্ত্রণের পরিকল্পনা