সোমালিয়া ওয়েব নিউজ: গত চার-পাঁচ দিন ধরে লাগাতার বৃষ্টিতে উত্তর সিকিমে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরী হয়েছে। প্রবল বর্ষণের ফলে মঙ্গোন স্যাঙ্কল্যান, ডিকচু-স্যাঙ্কল্যাং-টুং, সিংথাম-রাংরাং এবং রাংরাং-টুং সহ উত্তর সিকিমের অনেক রাস্তা ভেঙে গেছে। বহু জায়গায় নেমেছে ধস। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে ঐ অঞ্চলে প্রায় ১৫০০ পর্যটক আটকে আছেন। উত্তর সিকিম এবং DZONGU–র মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগকারী নবনির্মিত স্যাঙ্কল্যাল ঝুলন্ত সেতুটি ভেঙে পড়ায় পরিস্থিতির অবনতি হয়েছে। অবস্থার গুরুত্ব বুঝে সীমান্ত সড়ক সংগঠন বিআরও দ্রুত যোগাযোগ পুনরুদ্দারের কাজ করছে। বিআরও-র স্বস্তিক প্রকল্পের আওতায় যোগাযোগ ফিরিয়ে আনতে ব্যাপক সংখ্যায় কর্মী ও যন্ত্রপাতিকে কাজে লাগানো হয়েছে। টুং থেকে স্যাঙ্কল্যাং পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তার ধস সরানো হয়েছে।
![]()

More Stories
সংসদে একাধিক গুরুত্বপূর্ণ বিল পাস, নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনায় প্রস্তুত সরকার
ভগবদ্গীতার আদর্শ ও ক্ষুদিরাম বসুর আত্মবলিদান
জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান বজায় রাখতে পতাকা ভাঁজ করার ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা উচিত