সোমালিয়া ওয়েব নিউজ: একাধিক জেলায় রাস্তার খারাপ হাল নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করার পর রাজ্য সরকার সমস্ত রাস্তার আধুনিক প্রযুক্তি নির্ভর জিআইএস ম্যাপিং-এর মাধ্যমে সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। গ্রামীণ এলাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার বর্তমান পরিস্থিতি কোথাও নতুন রাস্তার প্রয়োজন আছে কি না, কোথায় কোথায় মেরামতির প্রয়োজন, কোন রাস্তা কতদিন আগে তৈরি বা মেরামত করা হয়েছিল, সেসম্পর্কে সমস্ত তথ্য সংগ্রহ করে রাখা হবে, রাস্তা তৈরির পাঁচ বছরের মধ্যে খারাপ হয়ে গেলে উক্ত ঠিকাদারকে খুঁজে বের করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। কয়েকমাস আগেই ‘পথশ্রী’ প্রকল্পের আওতায় রাজ্যে ১২ হাজার কিমি রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে।
![]()

More Stories
গুন্ডাদমন বিল নিয়ে জল্পনা, রাষ্ট্রপতি ফেরত পাঠানোর খবর ভিত্তিহীন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাজস্ব আদায়ে পক্ষপাতমূলক আচরণ বদলের বার্তা, উন্নয়নে আধিকারিকদের সক্রিয় ভূমিকার আহ্বান
পুজোর আগেই পথে নামছে আরও ৯০ সরকারি বাস, সব বাসে শীতাতপ নিয়ন্ত্রণের পরিকল্পনা