সোমালিয়া ওয়েব নিউজ: বন্যা পরিস্থিতি আসামে আরও অবনতি হয়েছে। ২৮টিজেলায়১০ লক্ষের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত, গত ২৪ ঘন্টায় তিনসুকিয়া ও ধেমাজিতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। গোলাঘাটে আরও একজন নিখোঁজের খবর পাওয়া গেছে। ৮৪টি ব্লকে দুই হাজার ২০৮টি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত। ৪২ হাজারের বেশী হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশরমা গতকাল গোলাঘাটের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সেখানে যানএবং অন্য মন্ত্রী ও বিধায়কদেরও তিনি অবিলম্বে বন্যা দুর্গত এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন।গতকাল কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের বন্যা জনিত পরিস্থিতিও খতিয়ে দেখেন। পশু পাখিদের নিকটবর্তী পাহাড়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
![]()

More Stories
সংসদে একাধিক গুরুত্বপূর্ণ বিল পাস, নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনায় প্রস্তুত সরকার
ভগবদ্গীতার আদর্শ ও ক্ষুদিরাম বসুর আত্মবলিদান
জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান বজায় রাখতে পতাকা ভাঁজ করার ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা উচিত