সোমালিয়া ওয়েব নিউজ: উত্তরবঙ্গের দার্জিলিং এবং ডুয়ার্সের বাগানগুলিতে দ্বিতীয় ফ্লাশ এ চা পাতার দাম তুলনায় বৃদ্ধি পেয়েছে। গত বছর নিলামে সিটিসি চায়ের দাম যেখানে ছিল কেজি প্রতি ১৮০ টাকা এইবার তা বৃদ্ধি পেয়ে ১৮৮ টাকা হয়েছে বলে কলকাতায় চা পর্ষদ সূত্রে জানাগিয়েছে। নিলামে পাতা চায়ের দাম কেজি প্রতি ২১২ টাকা হয়েছে যা গতবছরের থেকে ২৬ টাকা বেশি। অতি বৃষ্টির কারণে উৎপাদন এবং চায়ের মান কমে যাওয়ায় ছোট বাগানগুলিতে কাঁচা চা পাতা কেজি প্রতি ১৪থেকে ১৬ টাকা দামে বিক্রি হচ্ছে।
![]()

More Stories
বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ, আজও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
দুর্গাপূজার আগেই বেতন-পেনশন, ১৫ অক্টোবরের মধ্যে মেটানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের
মাদকমুক্ত পশ্চিমবঙ্গ গড়তে কড়া পদক্ষেপ, দক্ষিণ দিনাজপুরে ধ্বংস প্রায় ২ লক্ষ বোতল অবৈধ কাশির সিরাপ