সোমালিয়া ওয়েব নিউজ: রাজ্যে প্রায় ৩ বছর দেখা দিল কলেরার। বিধাননগর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের অধীন বাগুইআটির জ্যাংরা এলাকার বাসিন্দা, ৩৫ বছরের প্রবীর সেন কলেরার সংক্রমণ নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন, সুস্থ হয়ে ওঠায় বুধবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। মলের নমুনা পরীক্ষায় ভিব্রিও কলেরি ব্যাক্টেরিয়ার অস্তিত্ব ধরা পড়েছে। এরই মধ্যে বমি, পেটে ব্যথা ও প্রবল ডায়েরিয়ার উপসর্গ নিয়ে গতকাল ঐ হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবীরের মা সরস্বতী সেন। তাঁদের আবাসনে গিয়ে জলের নমুনা সংগ্রহ করেছেন স্বাস্থ্য আধিকারিকরা। বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত দেড় মাসে সেখানে প্রায় ৫০ জন কলেরা রোগীর চিকিৎসা হয়েছে। অধিকাংশেরই বয়স ১৫ থেকে ৩০ বছরের মধ্যে। এ নিয়ে আতঙ্কিত না হয়ে হাসপাতালে সঠিক সময়ে চিকিৎসা করার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
![]()

More Stories
দুর্গাপূজার আগেই বেতন-পেনশন, ১৫ অক্টোবরের মধ্যে মেটানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের
মাদকমুক্ত পশ্চিমবঙ্গ গড়তে কড়া পদক্ষেপ, দক্ষিণ দিনাজপুরে ধ্বংস প্রায় ২ লক্ষ বোতল অবৈধ কাশির সিরাপ
টুলু মণ্ডলের গ্রেফতারি পরোয়ানা খারিজের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে