সোমালিয়া ওয়েব নিউজ: হাওড়া জেলায় উদয়নারায়ণপুর ও আমতা-২ ব্লক মিলিয়ে মোট ৮টা গ্রাম পঞ্চায়েতে জল ঢুকেছে। জেলায় ত্রাণ শিবির খোলা হয়েছে – উদয়নারায়ণপুরে ৬৮টি, আমতা-২ ব্লকে ১০টি ও বাগনান -১ ব্লকে ৪টি।এখনও এই পর্যন্ত ত্রাণ শিবিরগুলিতে ৬১৪৭ জন আশ্রয় নিয়েছেন। আজ সন্ধ্যায় জল প্রবাহ বাড়বে বলে মনে করা হচ্ছে। ত্রাণ শিবিরগুলিতে খাবার, জলের ব্যবস্থা করা হয়েছে। স্পিড বোট, নৌকার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এই মুহূর্তে জেলায় মোট ২টি NDRF দল রয়েছে। উদয়নারায়ণপুর ব্লকে ১টি ও আমতা-২ ব্লকে ১টি NDRF-এর দল কাজ করছে।
![]()

More Stories
গুন্ডাদমন বিল নিয়ে জল্পনা, রাষ্ট্রপতি ফেরত পাঠানোর খবর ভিত্তিহীন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাজস্ব আদায়ে পক্ষপাতমূলক আচরণ বদলের বার্তা, উন্নয়নে আধিকারিকদের সক্রিয় ভূমিকার আহ্বান
পুজোর আগেই পথে নামছে আরও ৯০ সরকারি বাস, সব বাসে শীতাতপ নিয়ন্ত্রণের পরিকল্পনা